Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
নাসির আহমেদ, গাজীপুর
১৫:০৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৫:০৯, ২০ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৫:০৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৫:০৯, ২০ মে ২০২৬
আরও খবর
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহায়তার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
চট্টগ্রামে পানিবন্দি পরিবারে ত্রাণ বিতরণ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম : জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানির আমদানি নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হতে কাজ করছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

নাসির আহমেদ, গাজীপুর
১৫:০৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৫:০৯, ২০ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৫:০৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৫:০৯, ২০ মে ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ফাইল ছবি

জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, এরই মধ্যে কামতা-২ ও তিতাসের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে, যা থেকে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

আজ বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে ‘মূল্যায়ন-কাম-উন্নয়ন’ কূপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই চারটি কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাসের অভাবে যেসব কলকারখানা উৎপাদন বন্ধ করে বসে আছে, সেগুলোতে আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারব। এর মাধ্যমে যেমন হাজারো মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি জ্বালানি আমদানি করতে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ওপর যে তীব্র চাপ তৈরি হচ্ছে, তাও অনেকাংশে কমে আসবে। এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের জনগণকে এই বার্তাই দিতে চায় যে- আমরা পর্যায়ক্রমে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে এনে পুরোপুরি স্বাবলম্বী হব। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাশ্রয়ী মূল্যে জনগণের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার চাইলেই যে অতিরিক্ত গ্যাস আমদানি করতে পারবে, বিষয়টি তেমন নয়; কারণ আমাদের বর্তমান অবকাঠামোগত ধারণক্ষমতা চাহিদার চেয়ে কম। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাস সময় পেয়েছে। এই অল্প সময়ের মধ্যেই আমরা যেমন তাৎক্ষণিক সমস্যাগুলোর সমাধান করছি, ঠিক তেমনি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়নের বার্তাও দিতে সক্ষম হচ্ছি।

আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকার তালিকায় সবার উপরে রয়েছে শিল্পকারখানা (ইন্ডাস্ট্রি) এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পাওয়ার প্ল্যান্ট)। এই দুই খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরই আবাসিক বা গৃহস্থালি গ্রাহকদের বিষয়টি বিবেচনা করা হবে।

কামতা গ্যাস ফিল্ডে খনন কাজের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জ্বালানি জ্বালানি প্রতিমন্ত্রী কামতা গ্যাস ফিল্ড অনিন্দ্য ইসলাম অমিত

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি

২২ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
১৬ জুন ২০২৬
পরিবেশবান্ধব, টেকসই ও দুর্যোগ-সহনশীল জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে হবে : জ্বালানি সচিব
১৯ মে ২০২৬
এক সপ্তাহে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়াল ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
  2. সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ
  3. ছাগলচোর চক্রের ৩ সদস্য কারাগারে
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x