Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ মে ২০২৬
আরও খবর
সংসদে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) বিল-২০২৬’ পাস
নির্বাচন সাংবাদিকতায় পেশাদারত্ব বজায় রাখার আহ্বান
তারেক রহমানের দেশে ফেরার ভিডিওটি সম্পর্কে যা জানা গেল
নাটকের ফুটেজ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা  
আদালতের কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা

নারী ও শিশুদের যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে আইনি নির্দেশ উপেক্ষিত : বাংলাফ্যাক্ট

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:৩০, ২৭ মে ২০২৬
আপডেট: ০২:৩০, ২৭ মে ২০২৬
ছবি : বাসস

নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়নের সংবাদ পরিবেশনে বিদ্যমান আইন ও আন্তর্জাতিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, ঢাকার পল্লবীতে যৌন সহিংসতার পর হত্যাকাণ্ডের শিকার এক শিশুর ছবি ও পরিচয় দেশের শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, এ ধরনের সংবাদ পরিবেশনে বাংলাদেশের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক নীতিমালা কতটা মানা হচ্ছে?

তারা জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৪(১) ধারায় বলা হয়েছে, এ আইনে বর্ণিত অপরাধের শিকার নারী বা শিশুর পরিচয় প্রকাশ পায়- এমন কোনো সংবাদ, তথ্য, নাম-ঠিকানা, ছবি বা অন্য কোনো তথ্য সংবাদপত্র, যেকোনো সংবাদমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার করা যাবে না।

আইনে এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বাংলাফ্যাক্ট আরও জানায়, নারী ও শিশু ভিকটিমের ক্ষেত্রে আইনের প্রয়োগ নিয়ে বিভ্রান্তি দূর করতে ২০২১ সালের ৮ মার্চ হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আদেশে স্পষ্ট করেন, ‘ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার কোনো নারী বা শিশু জীবিত বা মৃত—কোনো অবস্থাতেই তার ছবি বা পরিচয় প্রকাশ করা যাবে না।’

এছাড়া ২০২৫ সালের মার্চে মাগুরার ধর্ষণ মামলায় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শিশুর ছবি তাৎক্ষণিক অপসারণের নির্দেশ দেন।

বাংলাফ্যাক্ট জানায়, ইউনিসেফ ও গায়া ভিজ্যুয়ালের যৌথ এক প্রকাশনায় বলা হয়েছে, ভিকটিম শিশুর প্রকৃত নাম ও ছবি প্রকাশ সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। ভিকটিম জীবিত বা মৃত- উভয় ক্ষেত্রেই তার পরিচয় গোপন রাখা সংবাদমাধ্যমের দায়িত্ব।

‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা পরিচালনা করে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে। পাশাপাশি গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেও কাজ করছে বাংলাফ্যাক্ট।

পিআইবি নারী ও শিশু নির্যাতন বাংলাফ্যাক্ট
সর্বাধিক পঠিত
  1. নানাবাড়ি যাচ্ছিল আড়াই বছরের রুহান, পিকআপের চাপায় গেল বাবা-ছেলের প্রাণ
  2. শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিল : ভারতীয় হাইকমিশন
  3. ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত
  4. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. ৪১৯ হাজিকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x