Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)
১৪:৫০, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ০৫ জুন ২০২৬
মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)
১৪:৫০, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ০৫ জুন ২০২৬
আরও খবর
মাইক্রোবাসের ভাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর
গোসল করতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর মিলল মৃত্যুর খবর
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে নিভে গেল তরুণের জীবন

মায়ের জানাজায় ছেলের মৃত্যু

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)
১৪:৫০, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ০৫ জুন ২০২৬
মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)
১৪:৫০, ০৫ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ০৫ জুন ২০২৬

যে ছেলে মায়ের মৃত্যুসংবাদ শুনে শেষবারের মতো মায়ের মুখ দেখতে ছুটে এসেছিলেন গ্রামের বাড়িতে, সেই ছেলেকেই শেষ পর্যন্ত শায়িত হতে হলো মায়ের মরদেহের পাশেই। কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন মৃত্যুতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

গ্রামের বাসিন্দা আশাব উদ্দিনের স্ত্রী মোছা. বানেছা বেগম (৬০) গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ছোট ছেলে আবুবক্কার ছিদ্দিক (৩৫) জীবিকার তাগিদে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুকভরা শোক নিয়ে দ্রুত গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে পৌঁছে মায়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আবুবক্কার। মায়ের মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন এবং মরদেহের পাশে বসে অনবরত কাঁদছিলেন। পরবর্তীতে জানাজা চলাকালে হঠাৎ তীব্র অসুস্থ হয়ে পড়েন আবুবক্কার। স্বজন ও প্রতিবেশীরা তাকে সামলানোর চেষ্টা করলেও সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একদিকে মায়ের মরদেহ, অন্যদিকে ছেলের প্রাণহীন শরীর- এমন অবর্ণনীয় ও মর্মস্পর্শী দৃশ্য দেখে উপস্থিত শত শত মানুষ চোখের জল ধরে রাখতে পারেননি। আবুবক্কার ছিদ্দিক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আবু বক্কার ছিদ্দিকের বড় ভাই সোহরাব উদ্দিন বলেন, আমাদের মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। মায়ের মৃত্যুর খবর শুনে আমার ছোট ভাই আবুবক্কার ঢাকা থেকে তাড়াহুড়ো করে বাড়িতে আসে। সে বারবার বলছিল, ‘আমি শুধু একবার মায়ের মুখটা দেখতে চাই।’ কিন্তু কে জানত, মায়ের জানাজায় অংশ নিতে এসে সেও আমাদের ছেড়ে চলে যাবে। একদিনে মা আর ভাইকে হারিয়ে আমরা যেন নিঃস্ব হয়ে গেছি।

প্রতিবেশি রফিকুল ইসলাম জানান, এমন ঘটনা এই এলাকায় আগে কখনও ঘটেনি। এক পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে পুরো গ্রাম এখন শোকে স্তব্ধ।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বানেছা বেগমের জানাজা এবং আজ শুক্রবার সকাল ১০টার দিকে ছেলে আবুবক্কার ছিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

কিশোরগঞ্জ জানাজা মৃত্যু মা ছেলে
০৭ জুন ২০২৬
বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
২৮ মে ২০২৬
রান্না করা কুরবানির মাংসে ‘আল্লাহ’ সদৃশ লেখা!
২৫ মে ২০২৬
পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
১৩ মে ২০২৬
ভৈরবে ২৮ হাজার কোরবানির পশু প্রস্তুত, বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা
০৬ মে ২০২৬
কিশোরগঞ্জে কমছে নদ-নদীর পানি, প্রাণ ফিরছে হাওরে
০৫ মে ২০২৬
কিশোরগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি
০১ মে ২০২৬
রাস্তার ধারে জন্ম নেওয়া শিশুর পাশে উপজেলা প্রশাসন
০১ মে ২০২৬
কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, বোরো ধানের ব্যাপক ক্ষতি
২৭ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর-চেয়ারম্যানসহ একযোগে ২০ শিক্ষকের পদত্যাগ
২২ এপ্রিল ২০২৬
মিশ্র মাছ চাষে সাফল্য, পুকুর পাড়ে সবজি চাষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  2. হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
  3. সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের
  5. মন্ত্রী নোয়াখালীতে বিয়ে করবেন কিনা, সংসদে জানতে চাইলেন স্পিকার
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x