নদীবন্দর নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৬ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে নৌ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের দুর্যোগের বাধানিষেধ নেই বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আবহাওয়া বার্তা নিশ্চিত করা হয়।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুরের পূর্ব পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো ধরনের সতর্কবার্তা নেই। নদী অববাহিকায় ঝড়ের বা বৈরী আবহাওয়ার কোনো পূর্বাভাস না থাকায় দেশের কোনো নদীবন্দরকে কোনো ধরনের সতর্ক সংকেতও দেখাতে হবে না।
এতে করে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোতে সব ধরনের নৌযান ও সাধারণ যাত্রী পারাপার স্বাভাবিক ও নিরাপদ থাকবে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তনশীল হওয়ায় নদীপথে চলাচলের সময় নিয়মিত খবরাখবর রাখার পরামর্শ দেন আবহাওয়াবিদরা।

এনটিভি অনলাইন ডেস্ক