Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাসির আহমেদ, গাজীপুর
২১:০০, ১৪ জুন ২০২৬
আপডেট: ২১:০০, ১৪ জুন ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২১:০০, ১৪ জুন ২০২৬
আপডেট: ২১:০০, ১৪ জুন ২০২৬
আরও খবর
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত
এমপির পরিদর্শনের সময় কাঠের সেতু ভেঙে পড়ে গেলেন জামায়াত নেতারা
কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করছেন আব্দুস সাত্তার
শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
নির্মাণের ২ বছরেও চালু হয়নি মা ও শিশুকল্যাণ কেন্দ্র

গাজীপুরে ৩-৪টি  ‘টর্চার সেল’, অভিযোগ সরকারদলীয় সংসদ সদস্যের

নাসির আহমেদ, গাজীপুর
২১:০০, ১৪ জুন ২০২৬
আপডেট: ২১:০০, ১৪ জুন ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
২১:০০, ১৪ জুন ২০২৬
আপডেট: ২১:০০, ১৪ জুন ২০২৬
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি : এনটিভি

গাজীপুরের কয়েকটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে তুলে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে এসব টর্চার সেল কারা গড়ে তুলেছে এবং সেখানে কী ধরনের কার্যকলাপ হচ্ছে, তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ রোববার (১৪ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য মুজিবুর রহমান এই অভিযোগ তোলেন। 

জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, চুরির ঘটনা, মহাসড়কে ছিনতাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, গাজীপুরের অন্তত তিন থেকে চারটি জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে ওঠেছে। এটা আমাদের কাম্য নয়। কারা এসব টর্চার সেল গড়ে তুলেছে তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এমন কি এই অপকর্মের সঙ্গে যদি সরকারদলীয় কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য একটি নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, অপরাধীদের নির্ভুল তালিকা প্রণয়ন করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে তিনি পুলিশকে সতর্ক করে বলেন, অপরাধী ধরতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। চুরি ও ছিনতাই রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করার তাগিদও দেন তিনি।

মুজিবুর রহমানের এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেছে, কিন্তু বর্তমান নতুন সরকারের কাছে এসবের কোনো স্থান নেই। তিনি অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যান্য দিক তুলে ধরে জেলা প্রশাসক বলেন, মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। এ ছাড়া জেলায় ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগর পুলিশ এবং  বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গাজীপুর অভিযোগ সংসদ সদস্য টর্চার সেল
১১ মে ২০২৬
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক ‘হঠাৎ’ অসুস্থ
১০ মে ২০২৬
গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত, পিকআপভ্যানে আগুন
১০ মে ২০২৬
গাজীপুরে নির্মম হত্যাকাণ্ড : সেই নিথর দেহগুলো ফিরল স্বজনদের কাছে
০৫ মে ২০২৬
রেললাইনে ট্রাক বিকল, ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
০৩ মে ২০২৬
বিএনপি কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা সংসদ সদস্য ডা. রফিকুলের
২৮ এপ্রিল ২০২৬
পুলিশের বিশেষ অভিযানে আটক ৩০
২২ এপ্রিল ২০২৬
পরিচ্ছন্নতা কর্মীর মেয়ের বিয়েতে ডিসি, ভাসছেন প্রশংসায়
১৯ এপ্রিল ২০২৬
শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে উদযাপন
১৮ এপ্রিল ২০২৬
শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
১৩ এপ্রিল ২০২৬
কারাগার থেকে মুক্তি পেলেন বাউল আবুল সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
  2. দুপুরের মধ্যে ইসিতে রাষ্ট্রপতির নাম পাঠাবে বিএনপি
  3. দুই বছরের মাথায় একই খাল ফের খনন, ৩০ টাকার গাছে ৫০১ টাকার ভাউচার
  4. ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ
  5. জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প, ডুবছে ভবদহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x