Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২০:০০, ২২ জুন ২০২৬
আপডেট: ২০:০০, ২২ জুন ২০২৬
আদালত প্রতিবেদক
২০:০০, ২২ জুন ২০২৬
আপডেট: ২০:০০, ২২ জুন ২০২৬
আরও খবর
রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, উচ্চ আদালতে যাবে আসামিপক্ষ
হাবিবসহ ৩ জনের মৃত্যৃদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের ২০ বছরের কারাদণ্ড
রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় পড়া শুরু
রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুজনকে হত্যা, এক আসামিকে ট্রাইব্যুনালে হাজির
‘ছেলের মাথা ছিদ্র হয়ে আমার মায়ের বুকে গুলি লাগে’

ইনুর বক্তব্যের জেরে আদালতে হট্টগোল, ব্যবস্থা নেওয়ার আবেদন রাষ্ট্রপক্ষের

আদালত প্রতিবেদক
২০:০০, ২২ জুন ২০২৬
আপডেট: ২০:০০, ২২ জুন ২০২৬
আদালত প্রতিবেদক
২০:০০, ২২ জুন ২০২৬
আপডেট: ২০:০০, ২২ জুন ২০২৬
হাসানুল হক ইনু। ফাইল ছবি

রাজধানীর বংশালে মোখলেছিন হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এর আগে গত ১৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মোখলেছিন হত্যাচেষ্টা মামলায় ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানা থেকে হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পড়িয়ে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তাদের এজলাসে তোলা হয়। রাখা হয় আসামির কাঠগড়ায়। তাদের কেন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। এরপর মেনন ও ইনুর আইনজীবীরা দাবি করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত না। বয়স্ক, অসুস্থ বিবেচনায় তাদের গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন তারা।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ আসামিদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে যুক্তি তুলে ধরে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর তারা। হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার সবই করেছিলেন। তারা ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, এমপিও ছিলেন। এমন কোনো অন্যায় নেই যে করেননি। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।’

এর পরই বিচার ও প্রশাসনের কে কি করছে তা লাল-সবুজ খাতায় লিখে রাখছেন বলে বিচারকের উদ্দেশে হুমকিস্বরূপ এ কথা বলেন হাসানুল হক ইনু। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান তিনি।

আদালত অনুমতি দিলে হাসানুল হক ইনু বলেন, ‘ঘটনার এক বছরেরও বেশি সময় পর তদন্ত কর্মকর্তা আবিষ্কার করলেন, আমি এই ঘটনার সঙ্গে জড়িত। আমাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলেন।’ তদন্ত কর্মকর্তার প্রতি ক্ষোভ প্রকাশ করে ইনু বলেন, ‘তিনি তার দায়িত্বে অবহেলা করেছেন। এতদিনেও মামলার তদন্ত শেষ করতে পারেননি।’

এ সময় দুঃখ প্রকাশ করে ইনু বলেন, ‘আমি সংকটাপন্ন হৃদরোগের রোগী। আমার ডায়াবেটিসও রয়েছে। সকালে আমাদের নিয়ে আসা হয়। সাড়ে চার ঘণ্টা অতিবাহিত হলেও কোনো খাবার দেওয়া হয়নি। এতে আমি আমার জীবন বিপন্নের আশঙ্কা করছি। যেকোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে।’ আদালতের অবহেলার কারণে এত দীর্ঘ সময় হাজতখানায় বসে থাকতে হয়েছে।

এ সময় ইনুর বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ। তাকে ধমক দিয়ে ইনু বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে কথা বলছি। আপনার সঙ্গে না।’ পরবর্তীতে বিচারক দুজনকেই শান্ত করার চেষ্টা করেন। তারপর আবার কথা বলা শুরু করেন ইনু।

হাসানুল হক ইনু বলেন, ‘ড. ইউনূস ক্ষমতায় থাকাকালে বলেছিল, গণতন্ত্রের সুবাতাস বইছে। সেই সুবাতাস কি আদালত পাড়ায় আসেনি। আদালত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসেবে কাজ করছে। আপনার মাধ্যমে (বিচারক) প্রধানমন্ত্রীকে বলব, তিনি অনেক জায়গায় গণতন্ত্র নিয়ে কথা বলেছেন। কিন্তু আদালত পাড়ায় এখনও গণতন্ত্র আসেনি।’

হাসানুল হক ইনুর এমন বক্তব্যে আপত্তি তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাকে ধমকের সুরে ইনু বলেন, ‘আমি তো আদালতের অনুমতি নিয়ে কথা বলছি। আপনার সঙ্গে বলছি না। একপর্যায়ে ইনু বলেন, ‘আমি যেখানে আছি, জেলখানায় আছি। একটা সবুজ খাতা ও একটা লাল খাতা তৈরি করেছি। সেখানে আমি ২২ মাস ধরে আদালতের কোন কর্মকর্তা, কর্মচারী কী করছে, প্রশাসনের কে কি করেছে, কোন কর্তৃপক্ষ কী করছে তা লিপিবদ্ধ করেছি। আদালত আমাদের সাড়ে চার ঘণ্টা হাজতখানায় বসিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে হয়রানি করেছে। আমার জীবন বিপন্ন করেছে। অনেক ধন্যবাদ, আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য।’

ইনুর এ বক্তব্যের প্রতিবাদ জানান আইনজীবী হারুন অর রশীদ। তিনি আদালতকে বলেন, ‘তার (ইনু) এ বক্তব্য আদালত অবমাননার শামিল। লাল খাতা ও সবুজ খাতার কথা বলে আদালতকে হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রার্থনা প্রার্থনা করছি।’

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আসামি দুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

নথি থেকে জানা যায় , জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ অগাস্ট সকাল ১০টার দিকে বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হন মোখলেছিন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে পরে মামলা দায়ের করেন তিনি।

হাসানুল হক ইনু জুলাই গণঅভ্যুত্থান মানবতাবিরোধী অপরাধ

সংশ্লিষ্ট সংবাদ: হাসানুল হক ইনু

২২ জুন ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন
১৪ মে ২০২৬
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন
০২ এপ্রিল ২০২৬
ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন খারিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
  2. ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির মূল হোতা গ্রেপ্তার
  3. ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে চার ঘণ্টার সংঘর্ষে নিহত ১, আহত ৫০
  4. দেশে ফের ভূমিকম্প
  5. এসিল্যান্ডের ওপর হামলার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
  6. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x