রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজবাড়ীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আজ শুক্রবার (৩ জুলাই) রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভিন।
এনটিভির রাজবাড়ী প্রতিনিধি মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, এ মজিদ বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী পলাশ, দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ডি এম ফাহিমুর রহমান, গোয়ালন্দ প্রতিনিধি রনি চৌধুরী এবং আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সোহেল রানা।
বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছরের পথচলা শেষে ২৪ বছরে পদার্পণ করেছে এনটিভি। এই সময়ে দেশের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে দর্শকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, এনটিভি শুধু একটি সংবাদমাধ্যম নয়, দেশের টেলিভিশন ও বিনোদন জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সুস্থ ও মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্টার নিউজ টিভির প্রতিনিধি শামীম রেজা, ঢাকা পোস্টের প্রতিনিধি মীর সৌরভ, সারাবাংলার প্রতিনিধি সুজন কুমার বিষ্ণু, ডেইলি অবজারভার ও খোলা কাগজের প্রতিনিধি সিরাজুল ইসলাম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবুল হোসেন, রাজধানী টেলিভিশনের প্রতিনিধি সোহাগ রানাসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী