Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৮:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ জুলাই ২০২৬
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৮:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ জুলাই ২০২৬
আরও খবর
এআই ব্যাবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
এক দশক পর চট্টগ্রামে শুরু হচ্ছে চায়না ইকোনমিক জোনের আনুষ্ঠানিক যাত্রা
মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হবে : আইনমন্ত্রী
ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল
একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত

সাতকানিয়ায় লাখো পরিবার পানিবন্দি, বাড়ছে দুর্ভোগ

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৮:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ জুলাই ২০২৬
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
০৮:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ জুলাই ২০২৬
টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ এখনও পানির নিচে তলিয়ে আছে। ছবি : এনটিভি অনলাইন

টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ এখনও পানির নিচে তলিয়ে আছে। সাঙ্গু নদীর উপচেপড়া পানি এবং সাম্প্রতিক ভারি বর্ষণের ফলে উপজেলার ছদাহা, কেঁওচিয়া, বাজালিয়া, ধর্মপুর, কাঞ্চনা, ঢেমশা, সাতকানিয়া সদর, খাগরিয়া, চরতী, সোনাকানিয়া ও পশ্চিম ঢেমশাসহ বিভিন্ন ইউনিয়নের লাখো পরিবার চরম দুর্ভোগে পড়েছে। জীবন বাঁচাতে অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে স্থানীয় স্কুল, মাদ্রাসা এবং প্রতিবেশীদের উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন।

বন্যাকবলিত দুর্গম এলাকাগুলোতে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। ফলে অনেক পরিবারেই এখন তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যাকবলিত অঞ্চলগুলোতে এই মুহূর্তে শুকনো খাবার ও চালের পাশাপাশি বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী সার্বক্ষণিকভাবে এলাকায় অবস্থান করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্গত ইউনিয়নগুলো পরিদর্শনের পাশাপাশি বন্যার্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সামগ্রিক পরিস্থিতি তদারকি করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করে চলেছেন।

ত্রাণ তৎপরতা নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সরকারিভাবে শুকনো খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা পর্যায়ক্রমে বানভাসি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিকে, শনিবার চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেঁওচিয়া, ধর্মপুর ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, উপজেলার কিছু কিছু এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গেই ভেসে উঠছে ভাঙাচোরা সড়ক, বিধ্বস্ত ঘরবাড়ি ও নষ্ট হয়ে যাওয়া ফসলের মাঠ। পানি কমলেও স্থানীয়দের মাঝে এখন দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতির আতঙ্ক বিরাজ করছে। দুর্গত এলাকার সাধারণ মানুষের দাবি, চলমান জরুরি ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য যেন দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়।

বন্যা চট্টগ্রাম পানিবন্দি দুর্ভোগ
১৮ জুলাই ২০২৬
৩ দিনের মধ্যে ৭ জেলায় আবারও বন্যার শঙ্কা
১৭ জুলাই ২০২৬
ভোলার ৪ উপজেলার ১০ গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট
১৬ জুলাই ২০২৬
সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ৫৭
১৫ জুলাই ২০২৬
ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি
১৫ জুলাই ২০২৬
পানি নামতেই ভেসে উঠছে বন্যার ভয়াবহতা
১৩ জুলাই ২০২৬
বন্যার কারণে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের
১৩ জুলাই ২০২৬
এক সপ্তাহ পর চট্টগ্রামে সূর্যের দেখা, স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন
১৩ জুলাই ২০২৬
বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন বানভাসিরা
১৩ জুলাই ২০২৬
কচ্ছপগতিতে কমছে বন্যার পানি, সাতকানিয়ায় সীমাহীন দুর্ভোগ
১২ জুলাই ২০২৬
বন্যায় নিহত বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল
  2. এক দশক পর চট্টগ্রামে শুরু হচ্ছে চায়না ইকোনমিক জোনের আনুষ্ঠানিক যাত্রা
  3. ফিরে দেখা ২৭ জুলাই ২০২৪ : আরও দুই সমন্বয়ক ডিবিতে, শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  4. রাজধানীতে হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, নিহত ১
  5. আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  6. কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতাসাধারণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x