Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৩৯, ২২ জুলাই ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৩৯, ২২ জুলাই ২০২৬
আরও খবর
টিসিবির গোডাউনে আগুন নেভাতে গিয়ে কিশোরের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজন নিহত
মাদ্রাসার সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ
পুলিশের ব্যঙ্গচিত্র ফেসবুকে ছড়ানোর অভিযোগে শিক্ষার্থী আটক
তহসিলদারের প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ

মৃত ব্যক্তিও সমবায় সমিতির সদস্য

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৩৯, ২২ জুলাই ২০২৬
জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)
১১:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১১:৩৯, ২২ জুলাই ২০২৬
নিহত মৎস্যজীবী ব্যক্তির কার্ড। ছবি : এনটিভি অনলাইন

মারা গেছেন ৪-৫ বছর আগে, অথচ সরকারি নথিপত্রে তিনি এখনও জীবিত এবং একটি সমবায় সমিতির সক্রিয় সদস্য। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ঘটেছে এমনই এক নজিরবিহীন জালিয়াতির ঘটনা। অভিযোগ উঠেছে, মৃত ব্যক্তিদের সদস্য বানিয়ে, অন্যের নাম-পরিচয় এবং ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে একের পর এক মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করেছেন জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা। এমনকি কাঙ্ক্ষিত ঘুষ না দেওয়ায় কয়েকটি সমিতির নিবন্ধন আটকে রাখার মারাত্মক অভিযোগও পাওয়া গেছে।

এই সিন্ডিকেটের পেছনে মূল কারিগর হিসেবে নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ, জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান এবং অফিস সহায়ক আজিজুল হকের নাম উঠে এসেছে। তাদের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি তুলে ধরে সমবায় অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নাচোল উপজেলার নেজামপুর এলাকার বাসিন্দা মো. এমতাজ উদ্দিন। অভিযোগটি আমলে নিয়ে সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক সোলাইমান বেগ স্বাক্ষরিত এক চিঠিতে ঘটনাটি তদন্তের জন্য রাজশাহী বিভাগীয় কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি নিবন্ধিত ‘ঘিওন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’র ১৫ নম্বর সদস্য হিসেবে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির নাম রয়েছে, যিনি প্রায় ৪-৫ বছর আগেই মারা গেছেন। এছাড়া সমবায় নীতিমালা তোয়াক্কা না করে একই ব্যক্তিকে একাধিক সমিতির বড় পদে বসানো এবং ভুক্তভোগীদের অজান্তেই তাদের নাম ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে সমিতি নিবন্ধনের প্রমাণ মিলেছে। সরকারি সময় শেষ হওয়ার পর বিকেলে ও সন্ধ্যায় তড়িঘড়ি করে এসব সমিতির সনদ প্রিন্ট করারও অভিযোগ রয়েছে। সরকারি জলমহাল ও বরাদ্দ হস্তগত করতেই এই ভুয়া সমিতিগুলো তৈরি করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, উপজেলা কার্যালয় থেকে সমিতি নিবন্ধনের জন্য জেলা কার্যালয়ে পাঠানো হয়। এরপর যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া হয়। কোথাও অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।

নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ বলেন, নিবন্ধন দেন জেলা কর্মকর্তা। এ বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।

রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক মো. মোখলেছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও একই ধরনের একটি অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেছে এবং সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ মৃত ব্যক্তি সমিতি

সংশ্লিষ্ট সংবাদ: চাঁপাইনবাবগঞ্জ

১৫ জুলাই ২০২৬
মাদ্রাসার সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ
১৪ জুলাই ২০২৬
পুলিশের ব্যঙ্গচিত্র ফেসবুকে ছড়ানোর অভিযোগে শিক্ষার্থী আটক
০৭ জুলাই ২০২৬
তহসিলদারের প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  2. দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
  3. ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
  4. প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যের ধর্মবিশ্বাসকে অসম্মান করেন না : তথ্যমন্ত্রী
  5. জুমার নামাজে জামায়াত এমপির ইমামতির চেষ্টা, বিএনপি-জামায়াত-এনসিপি কর্মীদের হাতাহাতি
  6. গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x