Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:০০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৬, ২৮ জুলাই ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:০০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৬, ২৮ জুলাই ২০২৬
আরও খবর
খুলনায় জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
মাছবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৩
ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কনসার্ট বাতিল জেলা প্রশাসনের
পলিথিন বর্জ্য থেকে ডিজেল-পেট্রোল-অকটেন তৈরি
চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ঘিরে সংঘর্ষ, আহত ৭

বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ২, প্রতিপক্ষের বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ

মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:০০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৬, ২৮ জুলাই ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
১৯:০০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৪৬, ২৮ জুলাই ২০২৬
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আকবরনগর গ্রামে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর আকবরনগর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়লে আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে প্রতিপক্ষের ৫০ থেকে ৬০টি ঘরবাড়িতে ব্যপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামে গিয়ে এমন তাণ্ডবের চিত্র দেখা যায়। গতকাল সোমবার সংঘর্ষের পর গ্রেপ্তার ও মামলার ভয়ে আকবরনগর গ্রামের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। জনশূন্য সেই গ্রামেই প্রতিপক্ষের ক্ষুব্ধ লোকজন ঢুকে একের পর এক বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, ভাঙচুর হওয়া কিছু বসতবাড়ির ধ্বংসস্তূপে কিছু অতিউৎসাহী লোক আগুন দিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই হত্যার ঘটনায় মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে এলাকায় আনা হয়েছে। আসরের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাফন-কাফন শেষ করে স্বজনরা মামলা দায়েরের আইনি প্রক্রিয়ায় যাবেন।

এর আগে সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে মিরারচর গ্রামের মাসুদ মিয়া ও হিরণ মিয়া নামের দুই ব্যক্তি নিহত হন এবং উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও রিজার্ভ ফোর্স ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করে। এই সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজট এবং ওই রুটে রেলযোগাযোগ সাময়িক বন্ধ হয়ে শতশত যাত্রী ভোগান্তিতে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের সীমান্ত সংলগ্ন বাসস্ট্যান্ডের বাজারটির নাম ‘আকবরনগর’ হবে নাকি ‘মিরারচর’ হবে—তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। পূর্বেও এ নিয়ে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

সর্বশেষ উত্তেজনা প্রশমনে গত রোববার (২৬ জুলাই) স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের উপস্থিতিতে উপজেলা প্রশাসন উভয় পক্ষকে নিয়ে এক বৈঠকের আয়োজন করে। সেখানে আগামী ৩ দিনের মধ্যে একটি স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে ১০ সদস্যের একটি সমঝোতা কমিটি গঠন করা হয়। কিন্তু প্রশাসনের সেই সিদ্ধান্ত অমান্য করেই সোমবার সকালে উভয়পক্ষের শত শত লোক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, যা শেষ পর্যন্ত জোড়া খুন ও বাড়িঘরে অগ্নিসংযোগে গড়ায়।

কিশোরগঞ্জ ভৈরব বাজার বাজার নামকরণ সংঘর্ষ লুটপাট অগ্নিসংযোগ জোড়া খুন
২৮ জুলাই ২০২৬
বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১
২২ জুলাই ২০২৬
জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া স্বেচ্ছাসেবক লীগনেতা গ্রেপ্তার
২০ জুলাই ২০২৬
পৌর নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
২০ জুলাই ২০২৬
সালাম ফেরানোর পর মসজিদেই শেষ বিদায় তারা মিয়ার
১৬ জুলাই ২০২৬
ছুরিকাঘাতে বিএনপিনেতা হত্যা, ঢাকা থেকে ভাড়া করা তিনজন গ্রেপ্তার
১৬ জুলাই ২০২৬
কিশোরগঞ্জে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
১২ জুলাই ২০২৬
হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার
১২ জুলাই ২০২৬
নৌকাডুবির ২ দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
০৬ জুলাই ২০২৬
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণহানি
০৬ জুলাই ২০২৬
ওয়ার্কশপে হাত হারানো কিশোর নাহিদ পেল ৩০ লাখ টাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
  2. কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার ৪ জনের মরদেহ দেশে আসছে আজ
  3. ইমাম-খাদেমের বদলে অন্যদের নাম, অভিযোগ ওঠায় মসজিদের তালিকা বাতিল
  4. ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী, গ্রেপ্তার ৬
  5. ঢাকার বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. খুলনায় জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x