Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২১, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২১, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩
ডেঙ্গুতে প্রাণ গেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর
কুমিল্লায় সিএনজিচালককে কুপিয়ে জখম, টাকা-মোবাইলফোন ছিনতাই
কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩
কুমিল্লার ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২১, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:২১, ১১ আগস্ট ২০২৬

পরিবেশ রক্ষা, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মাঝে সবুজ বাংলাদেশের স্বপ্ন ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে সেইভ আর্থ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ ক্যাম্পেইন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লার শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেইভ আর্থ অর্গানাইজেশন ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও জলবায়ু সচেতনতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় ইতোমধ্যে প্রায় ১০ হাজার গাছ রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তাদের হাত ধরেই কুমিল্লার সাফল্য আরও সমৃদ্ধ হবে। পরিবেশ রক্ষার এই শিক্ষা ছোটবেলা থেকেই গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, গাছের উপকারিতা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সেইভ আর্থের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে স্কুল আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। সবশেষে শিশুদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

সেইভ আর্থ অর্গানাইজেশনের ট্রেজারার গাজী সালমান তানভীর বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও ভূমিকা রাখে।

সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. মাছুম বলেন, শিশুদের হাসি যেমন সুন্দর, তেমনি বৃক্ষও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৃক্ষ আমাদের মমতাময়ী মায়ের মতো আশ্রয় ও সুরক্ষা দেয়। তাই এগুলো রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লা বৃক্ষরোপণ কর্মসূচি
১২ সেপ্টেম্বর ২০২৬
অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’
১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ আহত ৬
১২ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংকের ভেতর থেকে টাকা চুরি, নগদ টাকাসহ গ্রেপ্তার ১
০৮ সেপ্টেম্বর ২০২৬
নকশায় অনিয়ম, কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
০৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
২৮ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে : জুনায়েদ সাকি
২৮ আগস্ট ২০২৬
২৬ বছর পর শেষবার কলেজের ঘণ্টা বাজিয়ে বিদায় নাছির উদ্দিনের
২৭ আগস্ট ২০২৬
কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
২৭ আগস্ট ২০২৬
শিক্ষিকাকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত প্রধান শিক্ষকের অব্যাহতি
২৫ আগস্ট ২০২৬
বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  2. উচ্চ মূল্য সংযোজনের পণ্য ও বাজার বাড়াতে নতুন কৌশলে বিসিক
  3. ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
  4. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
  5. প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউইয়র্কে যত্রতত্র ব‍্যানার ঝুলানোয় সমালোচনা
  6. বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x