সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের মিলাদ মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) বাদ আছর শহরের হাইস্কুল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাফুজ দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন ফকির, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুজন খান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাব্বির আহমেদ, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বাপ্পি, যুবদলনেতা রিয়াজ উদ্দিন, মনির হাওলাদার, শিমুল আহমেদ, বাদল খান, পৌর সেচ্ছাসেবক দলনেতা রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার, যুবদলনেতা রাজিব হাওলাদার, মেহেদী হাওলাদার, সোহাগ হাওলাদার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজী, রোকন হাওলাদার, ছাত্রনেতা রাকিব হাওলাদার বাপ্পি ও রবিউলসহ অসংখ্য নেতাকর্মী।

কে এম সবুজ, ঝালকাঠি