রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১৯ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১১৯টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ সোমবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ১২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ২০৯ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫৫ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৮৫ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮ টি বাস, ১৪ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ১১ টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ৪ টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি, ১৪১ টি মোটরসাইকেলসহ মোট ২৫৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪ টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৯৪ টি সিএনজি ও ১৭১ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ০৩ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১২৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৯ টি গাড়ি ডাম্পিং ও ২১০ টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল রোববার (৩০ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক