Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
স্বামী-স্ত্রীর নয়, ভারতের সঙ্গে মর্যাদার সম্পর্ক চাই : স্পিকার
ভূমিধস বিজয়ের পর ডাকসুতে কতটা সফল ছাত্রশিবির?
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার
অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারের পর্যাপ্ত মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে : কৃষিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তবে একটি সংগঠিত চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।  

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির সদস্য আখতার হোসেনের কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, গত মৌসুমে একই সময়ে সরকারের কাছে ১২ লাখ মেট্রিক টন সার মজুত ছিল। বর্তমানে মজুত রয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন। অর্থাৎ সরকারি গুদাম ও ওয়্যারহাউসে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, একটি সংগঠিত দল সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। গত কয়েকদিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং আগামী দিনগুলোতে তা আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, গত বছর সংশ্লিষ্ট জেলায় একই সময়ে সারের বরাদ্দ ছিল ১০ হাজার ৫৯০ টন। অথচ চলতি বছর একই সময়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮৪৭ টন। ফলে সার কোথায় যাচ্ছে এবং কেন সংকট তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারের ডিলার নিয়োগ ও বিতরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তিনজন করে ডিলার রাখার বিধান করা হয়েছে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বর্তমানে প্রতিটি ইউনিয়নে দুজন ডিলার রয়েছেন, যাদের মাস্টার ডিলার বলা হয়। নতুন নীতিমালায় প্রতিটি ইউনিয়নে আরও একজন ডিলার নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক ডিলারও রয়েছে।

অনিয়মে জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ডিলারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিমন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় চালের গুদাম ও ধানের মিলে সার পাওয়ার ঘটনাও ঘটছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার, জরিমানা ও সাজা দেওয়া হচ্ছে।

দেশে সারের মোট চাহিদা বছরে ৪০ লাখ ৩৯ হাজার মেট্রিক টন উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মূলত ইউরিয়া সার উৎপাদন করে এবং কিছু টিএসপি উৎপাদন হয়। বাকি সার আমদানি করতে হয়।

ইউরিয়া আমদানির বিষয়ে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ সৌদি আরব ও কাতার থেকে ইউরিয়া সার আমদানি করে। যুদ্ধ শুরু হওয়ার পর কাতার থেকে সার সরবরাহে সমস্যা হলেও সৌদি আরব এখন পর্যন্ত পোর্ট পরিবর্তন করে সার সরবরাহ অব্যাহত রেখেছে। কাতার থেকে যে পরিমাণ সার আমদানি করা হতো, তার ঘাটতি পূরণে কানাডা ও মরক্কো থেকে সার আমদানি করা হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, ‘সুতরাং সারের কোনো ক্রাইসিস নাই।’

মোহাম্মদ আমিন উর রশিদ জানান, বিভিন্ন সারের বরাদ্দ ও মজুতের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যাচ্ছে, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। একই সঙ্গে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কৃষিমন্ত্রী সার সংকট সার মো. আমিন উর রশীদ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: কৃষিমন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২৬
দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুত রয়েছে : কৃষিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬
দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী
২৬ আগস্ট ২০২৬
সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা বরদাশত করা হবে না : কৃষিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x