Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
১০ গোল হজম করে যা বললেন বাংলাদেশের কোচ
অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ
এশিয়ান গেমস: অসহায় ফুটবল বাংলাদেশের, প্রথমার্ধেই হজম ৭ গোল
এশিয়ান গেমস: চমক দিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা বাংলাদেশের

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি : বাসস

জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ, কোচ এবং ম্যানেজারসহ মোট ২৬০ জন অংশগ্রহণ করবে।

মহাদেশীয় এই বিশাল ক্রীড়া আয়োজনে ২২টি ক্রীড়া ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

ক্রীড়া ইভেন্টগুলো হলো-ক্রিকেট, ফুটবল, আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, ভারোত্তলন, জিমন্যাস্টিকস, কারাতে, ফেন্সিং, সাইক্লিং, ব্যাডমিন্টন, গলফ, সার্ফিং, জুডো, টেবিল টেনিস, বিচ ভলিবল, কুস্তি এবং উশু।

এশিয়ার ৪৫টি দেশের প্রায় ১১ হাজার ৬৬ জন ক্রীড়াবিদ ৪৩টি ক্রীড়া ইভেন্ট ও ৪৬৯টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ১৮৭ জন ক্রীড়াবিদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৯৭ জন নারী। কোচ ও কর্মকর্তাদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ১২ জন নারী আছেন।

এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমস আয়োজন করতে যাচ্ছে জাপান। এর আগে ১৯৫৮ সালে টোকিওতে এবং ১৯৯৪ সালে হিরোশিমায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল।

২০২৩ সালে হাংঝুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল। নারী ও পুরুষ ক্রিকেট দল একটি করে পদক জিতেছিল।

আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ দল ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বিওএ।

বাংলাদেশ দলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে গণমাধ্যমকে অবহিত করেন বিওএ সহ-সভাপতি এবং বাংলাদেশ দলের ‘শেফ দ্য মিশন’ মেজর (অব.) ইমরোজ আহমেদ। তিনি বলেন, ‘কাবাডি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা আশা করছি, কাবাডিতে ভালো ফল আসবে। ক্রিকেট ও শুটিংয়েও আমরা ভালো ফলের আশা করছি। আর্চারির ক্ষেত্রে এশিয়ার দলগুলোই সেরা। এখানে অনুষ্ঠিত সাম্প্রতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে আমাদের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। এশিয়ান গেমসে সাফল্য অর্জনের অনেক সুযোগ আমাদের সামনে রয়েছে। পদক জয়ের জন্য একজন খেলোয়াড়কে কেবল নিজের সেরাটা দিতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠতে হবে।’

বিওএ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ‘ডেপুটি শেফ দ্য মিশন’-এর দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ-পাস্টে জাতীয় শুটার আবদুল্লাহ হেল বাকি এবং কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা বাংলাদেশের পতাকা বহন করবেন।

আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের চার দিন আগে, ১৪ সেপ্টেম্বর নারী ফুটবল ইভেন্ট দিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রা শুরু হবে।

১৭ সেপ্টেম্বর থেকে নারী ক্রিকেট ইভেন্ট শুরু হবে। নারী ফুটবল দল ১১ সেপ্টেম্বর এবং নারী ক্রিকেট দল ১৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশ্যে রওনা হবে।

এশিয়ান গেমস ক্রীড়াবিদ কোচ

সংশ্লিষ্ট সংবাদ: এশিয়ান গেমস

১৪ সেপ্টেম্বর ২০২৬
অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় ফুটবল বাংলাদেশের, প্রথমার্ধেই হজম ৭ গোল
১৪ সেপ্টেম্বর ২০২৬
চমক দিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপি অফিসে হামলা করায় আওয়ামী লীগনেতার বাড়ি ভাঙচুর
  2. খুঁটির সঙ্গে বেঁধে কাঁধ-পিঠে ইট তুলে যুবককে নির্যাতন, অতঃপর…
  3. ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  4. কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
  5. কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার
  6. বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x