Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
আর কখনো বাবা ডাকবে না ফায়িজান, আগুনে পরিবারকে হারিয়ে শোকে পাথর নূর আলম
ক্যানসারে আক্রান্ত পোপ লিও, ডান ফুসফুসের একাংশ অপসারণ
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান
বগুড়ায় দুই শিশু ধর্ষণ, ৬০ বছরের কারাদণ্ড
অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনে কমবে বিদেশমুখীতা, সাশ্রয় হবে চিকিৎসা ব্যয়

শিশু ক্যান্সারে দ্রুত চিকিৎসার আহ্বান

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৫:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬
শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ। ছবি : পিএইচওএসবি

শিশু ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে অভিভাবকদের জানাতে ঢাকায় র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএইচওএসবি)। শিশুদের ক্যানসার শনাক্তে দেরি না করে সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র‍্যালি বের করা হয়। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘ভয় নয়, সচেতনতা; বিলম্ব নয়, সময়মতো চিকিৎসা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শিশু ক্যানসার বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে অনেক শিশুই সুস্থ হয়ে উঠতে পারে। তবে সচেতনতার অভাব, রোগ নির্ণয়ে বিলম্বসহ নানা কারণে অনেক শিশু সময়মতো চিকিৎসা পায় না।

শিশুদের দীর্ঘস্থায়ী জ্বর বা কাশি, অস্বাভাবিক ফ্যাকাশে ভাব, শরীরে কালশিটে দাগ বা অস্বাভাবিক রক্তপাত, হাড়ে ব্যথা, অস্বাভাবিক দুর্বলতা এবং হঠাৎ আচরণে পরিবর্তন-পিএইচওএসবির বার্তায় এসবকে সতর্কসংকেত হিসেবে উল্লেখ করা হয়। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এসব লক্ষণ থাকলেই ক্যানসার হয়েছে- এমন নয় বলেও জানানো হয়। অন্যান্য রোগ বা শারীরিক সমস্যার কারণেও এসব লক্ষণ দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা জরুরি।

পিএইচওএসবির সমন্বয়ক ডা. শামসুল হক কিবরিয়া বলেন, শিশু ক্যানসার সম্পর্কে সচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভুল ধারণা ও ভয় কমিয়ে চিকিৎসায় বিলম্ব রোধ করতে হাসপাতাল, মেডিকেল কলেজ, চিকিৎসকদের সংগঠন, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

শিশু ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যমসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।

ক্যানসার শিশু চিকিৎসা আহ্বান

সংশ্লিষ্ট সংবাদ: ক্যানসার

২৪ আগস্ট ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া, চাইলেন দোয়া
১৪ জুলাই ২০২৬
‘প্রাথমিক পর্যায়ে লিভার ক্যানসার শনাক্তকরণে কার্যকর উদ্যোগ জরুরি’
০৬ জুলাই ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়াইয়ে শিশু আফরিন, সাহায্যের আবেদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চেনার উপায় নেই মরদেহ, ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ
  2. চলতি সপ্তাহেই অপ্রতিম হত্যা মামলার চার্জশিট
  3. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ
  5. কক্সবাজারে অগ্নিকাণ্ড, রিসোর্টের ম্যানেজার আটক
  6. তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x