Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
১০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
১০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
গ্রিসের পর্যটন কেন্দ্রে বিস্ফোরণে নারী নিহত, নিখোঁজ ৫
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র রাতুল বান্দরবানের পাহাড় থেকে উদ্ধার
বিজয়নগরে ৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
লালমাই পাহাড়ে শিয়ালে টানছিল অপ্রতীমের মরদেহ
বান্দরবানে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

সীতাকুণ্ডে গহিন জঙ্গলে হারিয়ে যাওয়া দুই পর্যটককে উদ্ধার

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
১০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)
১০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
কলেজ শিক্ষার্থী দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। ছবি : এনটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরঝরি ঝর্ণায় ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারানো দুই কলেজ শিক্ষার্থীকে প্রায় ছয় ঘণ্টার অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার পন্থীছিলা এলাকার ঝরঝরি ঝর্ণার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার দুই শিক্ষার্থী হলেন–চট্টগ্রাম শহরের ফ্রীপোর্ট এলাকার বাসিন্দা শ্রাবণ দেব (১৯) ও মো. সিয়াম (১৯)।

পুলিশ ও উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তাঁরা চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণা এলাকায় ঘুরতে যান। ঝর্ণা দেখে ফেরার পথে পাহাড়ি এলাকায় পথ ভুলে তাঁরা গহিন জঙ্গলে ঢুকে পড়েন। একপর্যায়ে মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দীর্ঘ সময় পর মোবাইল ফোনে নেটওয়ার্ক ফিরে এলে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে তাঁদের উদ্ধারে অভিযান শুরু করে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে স্থানীয়দের সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর শনিবার দিবাগত রাত ১টার দিকে দুই শিক্ষার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে দীর্ঘ সময় অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা শেষে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পাহাড়ি ঝর্ণা ও দুর্গম এলাকায় ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন এবং স্থানীয়দের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড কলেজ শিক্ষার্থী পর্যটক উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: সীতাকুণ্ড

০৩ মার্চ ২০২৬
চট্টগ্রামে সেই শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
১৩ অক্টোবর ২০২৩
সীতাকুণ্ড ইকোপার্কে পথ হারিয়ে নিখোঁজ তিন ব্যাংক কর্মকর্তা উদ্ধার
১৭ নভেম্বর ২০২১
কাশীধামের আদলে সীতাকুণ্ডে উদ্বোধন হলো বিশ্বনাথ মন্দির
সর্বাধিক পঠিত
  1. মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
  2. নিম্নচাপ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার
  4. পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  5. পূর্বাচলে ট্রাকের চাপায় পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত
  6. আওয়ামী লীগদের ধরতে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x