সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে স্বার্থান্বেষী মহল অপপ্রচার করছে : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে পরিকল্পিত অপপ্রচার চলছে। বেশকিছু স্বার্থান্বেষী মহল টাকা দিয়ে মানুষকে উসকানি দিচ্ছে। এসব অপচেষ্টা টিকবে না।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল চলতি ও সঞ্চয়ী হিসাবে প্রতি আমানতকারী দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাচ্ছেন। চলতি জানুয়ারির মুনাফা ১ ফেব্রুয়ারি থেকে উত্তোলন করতে পারবে। একইসঙ্গে আমানত হিসাবের মধ্যে আন্তঃহিসাব লেনদেনের সুযোগ পাবে। প্রতি ৬ মাস অন্তর অন্তর ১ লাখ টাকা করে যেকোন আমানতকারী তার আমানতের বিপরীতে ৪০ শতাংশ পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক