Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১১:৩৫, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১১:৩৭, ০৭ মার্চ ২০২৫
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১১:৩৫, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১১:৩৭, ০৭ মার্চ ২০২৫
আরও খবর
'ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এসেছে'
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাবিতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাবির সিনেট অধিবেশনের আগে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন
জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

জাবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে পরিবেশবান্ধব ‘কার্ট গাড়ি’

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১১:৩৫, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১১:৩৭, ০৭ মার্চ ২০২৫
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১১:৩৫, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১১:৩৭, ০৭ মার্চ ২০২৫
ট্রাকে আনা হচ্ছে ইলেকট্রনিক কার্ট গাড়ি। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ কমাতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ইলেকট্রনিক ‘কার্ট গাড়ি’। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দূরত্ব ভেদে এ গাড়ির ভাড়া জনপ্রতি ৫ টাকা থেকে ২০ টাকা হতে পারে।

ক্যাম্পাসে অভ্যন্তরীণ যানবাহন নিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ যেন কমছেই না। বিস্তৃত এই ক্যাম্পাসে পায়ে হেঁটে সবখানে যাওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় চড়াও শিক্ষার্থীদের পক্ষে সম্ভব হচ্ছে না। যা নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ হওয়ার কারণে তাদের যাতায়াতের বিকল্প হিসেবে পায়ে চালিত রিকশা ও শাটল বাস চালু করে বিশ্ববিদ্যালয়। কিন্তু এতে করে শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটেছে। এর কারণ হিসেবে তারা বলেন, অতিরিক্ত ভাড়া, ক্যাম্পাসের উঁচু-নিচু ভূমিসহ বিভিন্ন কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ ছাড়া শাটল বাস চালু করা হলেও এর ফলপ্রসূ ব্যবহার হচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ। এখন রমজান মাস। প্রচণ্ড গরম। রোজা রেখে দূরত্ব অতিক্রম করা আমাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের চলাচলের সুবিধার জন্য ক্যাম্পাসে অটোরিকশা পুনরায় চালু করা প্রয়োজন। আমরা চাই, প্রশাসন ক্যাম্পাসে রিকশা চলাচলের অনুমতি দিক।’

ক্যাম্পাসের শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে চালু হবে ইলেকট্রনিক কার্ট গাড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান। তিনি জানান, মার্চ মাসেই পরীক্ষামূলকভাবে কার্ট ভ্যান চালু করা হবে।

মশিউর রহমান আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসের ভূমি যেহেতু উঁচু-নিচু, তাই আমরা পরীক্ষামূলকভাবে কয়েকটি কার্গো চালু করব। কার্গো আট থেকে ১০ সিটের হয়ে থাকে এবং এটা পরিবেশবান্ধব। আমাদের এখানে ইতোমধ্যে দুটি ইলেকট্রনিক গাড়ি চলে আসছে। এগুলো আমরা এক্সপেরিমেন্ট করছি। আশা করছি, যাতায়াতের একটি স্থায়ী সমাধান হবে।’

ইলেকট্রনিক কার্ট গাড়ি। ফাইল ছবি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে ক্যাম্পাসের অভ্যন্তরে স্থায়ী শাটল সার্ভিস চালু করার জন্য গঠিত কমিটি এখন পর্যন্ত কয়েকটি মিটিং করেছে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা করেছে। ইতোমধ্যে আমরা স্থানীয় একটা কোম্পানির দুটি কার্ট গাড়ি পরীক্ষামূলকভাবে চালাচ্ছি। যদিও অনেক প্রতিবন্ধকতা আছে। আমরা আশা করছি, আগামী ১৫ মার্চের মধ্যে আরও তিনটি কার্ট গাড়ি যুক্ত হবে এবং আগামী দুই-তিন মাসের মধ্যে সম্পূর্ণভাবে আমরা এই সার্ভিস চালু করতে পারব।’

গত বছরের ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যু হয় বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দিলেও এর বিকল্প হিসেবে স্থায়ী সমাধান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি কার্ট গাড়ি পরীক্ষামূলক
০৪ ফেব্রুয়ারি ২০২৫
পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত জাবি ক্যাম্পাস
০২ ফেব্রুয়ারি ২০২৫
পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবিতে গণঅনশনে শিক্ষার্থীরা
১৯ জানুয়ারি ২০২৫
নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত যুবক!
২৫ নভেম্বর ২০২৪
জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ধরা পড়ল সেই অটোচালক
২৪ নভেম্বর ২০২৪
জাবিতে ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ কর্মসূচি পালন
১১ নভেম্বর ২০২৪
উপদেষ্টা ফারুকীর অপসারণ দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ
৩০ অক্টোবর ২০২৪
জাবিতে শিবিরের আত্মপ্রকাশ, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ
২৩ সেপ্টেম্বর ২০২৪
জাবিতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দায় স্বীকার রায়হানের
২২ সেপ্টেম্বর ২০২৪
জাবিতে ছাত্রলীগনেতা শামীম হত্যা : গাজীপুর থেকে আরেক আসামি গ্রেপ্তার
২০ সেপ্টেম্বর ২০২৪
জাবিতে সাবেক ছাত্রলীগনেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘ইতিহাসের দলিল হয়ে থাকবে ১৬ জুলাই এনটিভির লাইভ সম্প্রচার’
  2. ‘১৬ জুলাইয়ের বাস্তবচিত্র মানুষ দেখেছিল এনটিভির লাইভে’
  3. বড় হয়ে প্রকৌশলী হতে চায় আল ইমরান হক
  4. এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি : চার শিক্ষককে শোকজ
  5. জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন
  6. আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার তথ্য জানালেন শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x