Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৭ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৩৭, ১৭ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৭ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৩৭, ১৭ জুলাই ২০২৫
আরও খবর
সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা
এইচএসসি ও সমমান পরীক্ষা : আরও ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বোর্ডের ৩ জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
হাতের টানেই উঠছে নতুন সড়কের কার্পেটিং

গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৭ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৩৭, ১৭ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৭ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৩৭, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ও এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সব সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে। মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুধু গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। দেশের অন্য সব স্থানে পরীক্ষা চলবে।’

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধু গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয়পত্র, আরবি দ্বিতীয়পত্র ও পালি দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। মাদরাসা বোর্ডের সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার আলিমের আল ফিকহ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর কারিগরি বোর্ডের সূচি অনুযায়ী, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম-১ ও প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।

গোপালগঞ্জ এইচএসসি পরীক্ষা স্থগিত
০৬ জুলাই ২০২৬
শিশু ধর্ষণ মামলায় নারীসহ ২ আসামির যাবজ্জীবন
২৮ জুন ২০২৬
গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
২১ জুন ২০২৬
গোপালগঞ্জে নেচে-গেয়ে জার্মান সমর্থকদের শোভাযাত্রা
২০ জুন ২০২৬
সেতুতে বড় গর্ত-ফাটল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
১৪ জুন ২০২৬
বেইলি সেতু ভেঙে ট্রাক ও ইজিবাইক পানিতে
১৪ জুন ২০২৬
১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো
০৭ জুন ২০২৬
ট্রাক চুরি করে ফিরিয়ে দিতে মালিকের কাছে টাকা দাবি
০৫ জুন ২০২৬
এক মাসেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত, হুমকির পর প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইল শিশুটির পরিবার
০২ জুন ২০২৬
কোটালীপাড়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
২৮ মে ২০২৬
গোপালগঞ্জে নিহত পাঁচজনের মধ্যে দুজনের বাড়ি বাগেরহাট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের দারুণ সাফল্য, জিতল ৬০ পুরস্কার
  2. কুমিল্লা বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ২৪২৭, বহিষ্কার ২০
  3. এইচএসসি ও সমমান পরীক্ষা : আরও ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
  5. মাউশির কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ
  6. ২৫৯ ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনে চলছে পাঠদান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x