Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
নাসির আহমেদ, গাজীপুর
১৩:০০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:০১, ১৯ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৩:০০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:০১, ১৯ মে ২০২৬
আরও খবর
৯০৩ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই কোম্পানি
বাংলাদেশ ব্যাংকে ২৬ পদে চাকরির সুযোগ, আবেদন শেষ আজ
জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ জনের বড় নিয়োগ
কামতা গ্যাস ফিল্ডে কূপ খনন শুরু

ভিসি নিয়োগ জটিলতায় অচল ডুয়েট

নাসির আহমেদ, গাজীপুর
১৩:০০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:০১, ১৯ মে ২০২৬
নাসির আহমেদ, গাজীপুর
১৩:০০, ১৯ মে ২০২৬
আপডেট: ১৩:০১, ১৯ মে ২০২৬
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ছবি : এনটিভি

নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) তীব্র অচলাবস্থা দেখা দিয়েছে। নতুন ভিসির নিয়োগ বাতিলসহ তিন দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আজ মঙ্গলবার (১৯ মে) টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। তবে মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় আজ ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ দ্বিতীয় দিনের মতো ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল সোমবার গাজীপুর সদর থানায় ২৫০ জন অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়েরের পর আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীদের প্রকাশ্যে মাঠে দেখা যায়নি। 

মামলা হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মাঝে তীব্র গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুললেও পকেট গেটটি খোলা রাখা হয়েছে, যা দিয়ে সকাল থেকে কিছু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে প্রবেশ করেছেন। তবে ফটকের সামনে বিভিন্ন আসবাবপত্র ফেলে এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে সেদিন থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন। 

শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকে এবং শনিবার (১৬ মে) শিক্ষার্থীরা নতুন ভিসিকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ গত রোববার (১৭ মে) এই নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দিনভর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো এবং প্রশাসনিক চ্যালেঞ্জগুলো অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদেরই এই জটিলতাগুলো সম্পর্কে সবচেয়ে ভালো অভিজ্ঞতা ও ধারণা রয়েছে। ফলে ডুয়েটের সার্বিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে বহিরাগত কেউ নয়, বরং অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ করা অধিক কার্যকর হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।

গাজীপুর ভিসি নিয়োগ অচল ডুয়েটে
১৮ মে ২০২৬
ডুয়েটে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
১৭ মে ২০২৬
ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০
১৭ মে ২০২৬
শূন্য থেকে ঘুরে দাঁড়ানো আমেনা বেগমের অদম্য জীবনের গল্প
১৩ মে ২০২৬
বাকি না দেওয়ায় দোকানে গুলি-লুটপাট, আহত ৫
১২ মে ২০২৬
পরিবেশ রক্ষায় তত্ত্ব নয়, অভ্যাসের পরিবর্তন চান গাজীপুরের ডিসি
১১ মে ২০২৬
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক ‘হঠাৎ’ অসুস্থ
১০ মে ২০২৬
গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত, পিকআপভ্যানে আগুন
১০ মে ২০২৬
গাজীপুরে নির্মম হত্যাকাণ্ড : সেই নিথর দেহগুলো ফিরল স্বজনদের কাছে
০৫ মে ২০২৬
রেললাইনে ট্রাক বিকল, ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
০৩ মে ২০২৬
বিএনপি কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা সংসদ সদস্য ডা. রফিকুলের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাবিতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন
  2. ঈদযাত্রার ভোগান্তি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  3. জ‌বি প্রেসক্লাবের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন
  4. এমপিও শিক্ষকদের বদলি : ১০ জুনের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ
  5. অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  6. রাবির উপ-উপাচার্য হলেন ড. আব্দুল আলিম ও ড. মামুনুর রশীদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x