আজ রাতে ‘আপা’
‘আপা’ নাটকের দৃশ্যে বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদ। ছবি : সংগৃহীত
নিম্নমধ্যবিত্ত পরিবারের সাধারণ এক মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপা’। বাবাহীন একটি পরিবারকে আদর-যত্নে আগলে রেখেছেন ওই বোন।
আজ সোমবার রাত ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভিতে প্রচার হবে ‘আপা’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিনার, নাজিরা মৌ, ইরফান সাজ্জাদ প্রমুখ।
নিজের সুখ-আনন্দ উপেক্ষা করে মা, ছোট ভাই আর বোনকে নিয়ে কেন্দ্রীয় ভূমিকার মেয়েটির দিন ভালোভাবেই কাটছিল। হঠাৎই মেয়েটির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ভাই বিয়ে করে অন্যত্র চলে যায়। মায়ের অসুখ, বোনের পড়াশোনার খরচ, নিজের জীবনের একমাত্র পুরুষও তাকে উপেক্ষা করে। সব মিলিয়ে অসহায় আপার করুণ গল্পই বিধৃত হয়েছে নাটকটিতে।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে নির্মিত ‘আপা’ নাটকটি প্রযোজনা করেছেন কাজী রিটন।

বিনোদন প্রতিবেদক