Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন প্রতিবেদক
১৪:০৫, ০৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:১২, ০৭ ডিসেম্বর ২০২০
বিনোদন প্রতিবেদক
১৪:০৫, ০৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:১২, ০৭ ডিসেম্বর ২০২০
আরও খবর
‘মায়ের শাড়িতে মায়া মায়া গন্ধ থাকে’
এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা
ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চান চমক

এবার কল্যাণ তহবিল গঠনের দাবি টিভি শিল্পীদের

বিনোদন প্রতিবেদক
১৪:০৫, ০৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:১২, ০৭ ডিসেম্বর ২০২০
বিনোদন প্রতিবেদক
১৪:০৫, ০৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:১২, ০৭ ডিসেম্বর ২০২০
সংবাদ সম্মেলনে অভিনয় শিল্পী সংঘের নেতারা। ছবি : এনটিভি অনলাইন

চলচ্চিত্র শিল্পীদের জন্য সরকার কর্তৃক কল্যাণ তহবিল গঠনের পর এবার একই দাবি জানিয়েছেন টেলিভিশন অভিনয়শিল্পীরা। আজ সোমবার রাজধানীর নিকেতনে ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পী সংঘের উপদেষ্টা বরেণ্য অভিনেতা মামুনুর রশিদ, সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘বিগত ২৫ বছর ধরে যাঁরা অভিনয়শিল্পকে এবং টেলিভিশন নাটককে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন, তাঁরা আজ অনেকেই শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে নিয়মিত কাজ করতে পারছেন না। তাঁরা বিপর্যস্ত জীবনযাপন করছেন, তাঁদের পাশে দাঁড়ানোর মতো বা আর্থিক সহযোগিতা করার মতো সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান নেই, যাতে করে যাঁরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে অভিনয়শিল্প তথা নাটকের মধ্যে নিবেদন করেছেন, আজ তাঁরা অসহায়, নিঃস্ব হয়ে জীবনযাপন করছেন। তাঁদের জীবনের নিরাপত্তা বা তাঁদের জীবনকে বহন করার মতো সক্ষমতা আর তাঁদের নেই। প্রায় প্রতিটি দেশেই শিল্পী ও কলাকুশলীদের জন্য কল্যাণ তহবিল থাকে। আমাদের দেশেও একটি রয়েছে, সেটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে শিল্পী কল্যাণ তহবিল। কিন্তু সেখানে টেলিভিশন শিল্পীদের ব্যাপারে কোনো উল্লেখ নেই, যদিও সেখানে অভিনয়শিল্পী উল্লেখ আছে। কিন্তু আমরা এই করোনা মহামারিতে লক্ষ করলাম, কোনো মন্ত্রণালয় থেকেই টেলিভিশনের শিল্পী ও কলাকুশলীদের জন্য কোনো প্রকার বরাদ্দ দেওয়া হয়নি এবং পাওয়া যায়নি।’

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ‘তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমরা একাধিক বৈঠক করেছি এবং আমরা আমাদের পেশার নিরাপত্তার জন্য অনেক দাবি জানিয়েছিলাম, ডাবিং সিরিয়াল প্রচারে নীতিমালা প্রণয়ন, জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন, আমাদের পেশার স্বীকৃতি প্রদানের পাশাপাশি কল্যাণ তহবিল গঠন এবং টেলিভিশন শিল্পীদের জন্য যে প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, তা আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, তথ্য মন্ত্রণালয় আমাদের আশ্বস্ত করেছিল, তারা বিষয়গুলো দেখবে এবং দাবিগুলো সমাধান করবে। কিন্তু আজ পর্যন্ত সেসবের কোনো অগ্রগতি লক্ষ করছি না।’

সংবাদ সম্মেলনে সরকারের কাছে দাবি জানানো হয়েছে, ‘বাংলাদেশের ইলেকট্রনিক মাধ্যমের শিল্প-সংস্কৃতিকে টিকিয়ে রাখার স্বার্থে অবশ্যই অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের অনুপ্রেরণা জোগাতে হবে এবং তাদের নিরাপত্তার স্বার্থে যথাসম্ভব তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কল্যাণ তহবিল গঠন করা হোক। কল্যাণ তহবিলের ধরন এমন হওয়া উচিত, ৬৫ বছর বয়স্ক শিল্পীদের জন্য মাসিক ভাতা প্রদান, দুর্ঘটনায় আহত বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিল্পীদের জন্য চিকিৎসা ভাতা প্রদান, শারীরিক ও মানসিক বিপর্যয়ের কারণে কর্মে অক্ষম শিল্পীদের মাসিক ভাতা প্রদান, কিংবা সরকারের পক্ষ থেকে এককালীন বরাদ্দ, হতে পারে প্রতি অর্থবছরে সরকার কর্তৃক একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ বরাদ্দ।’

লিখিত বক্তব্যের শেষে জানানো হয়, ‘আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের পথে এগিয়ে যেতে হবে। শিল্প-সংস্কৃতি বিকাশের নিমিত্তে টেলিভিশন শিল্পী কল্যাণ তহবিল গঠন করার জন্য তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।’

সর্বাধিক পঠিত
  1. অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’
  2. ৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
  3. ‘শেলি ভাই এতটাই অসুস্থ যে, উঠে দাঁড়ালে পুরা শরীর কাঁপে’
  4. ৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য
  5. মাত্র ৩০ মিনিটে বিয়ে! অনিল-সুনীতার সেই সিক্রেট ফাঁস
  6. ‘মায়ের শাড়িতে মায়া মায়া গন্ধ থাকে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x