ঢাকায় চালু হচ্ছে আরেকটি মাল্টিপ্লেক্স
লায়ন সিনেমাস। ছবি : সংগৃহীত
সিনেমার নানামুখী সংকটের মধ্যেই ঢাকায় চালু হচ্ছে আরও একটি মাল্টিপ্লেক্স। পুরান ঢাকার বাবু বাজার ব্রিজসংলগ্ন কেরাণীগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ডে ‘লায়ন সিনেমাস’ শিরোনামে নতুন এ মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে মার্চে।
নতুন এ মাল্টিপ্লেক্সে সুবিধার মধ্যে থাকছে চারটি স্ক্রিন। প্রতিটি স্কিনের আসন সংখ্যা ২০০টি। আরও থাকছে ডিএলপি সিনেমা প্রজেক্টর, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
‘লায়ন সিনেমাস’-এর চেয়ারম্যান মির্জা আব্দুল খালেক এনটিভি অনলাইনকে বলেন, ‘পুরান ঢাকার মানুষ খুব সহজে সুন্দর পরিবেশ সিনেমা উপভোগ করতে পারবেন। সিনেমার সঙ্গে দীর্ঘদিনের আবেগ জড়িত আমার। মাল্টিপ্লেক্সটি নির্মাণের পর থেকেই পরিচিত মানুষদের কাছে থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।’
‘লায়ন সিনেমাস’র মালিক মির্জা আব্দুল খালেকের এর আগে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় ‘লায়ন সিনেমা’ হলের মালিক ছিলেন।

বিনোদন প্রতিবেদক