Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৮:০০, ০৪ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৮:০৫, ০৪ জানুয়ারি ২০১৭
রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৮:০০, ০৪ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৮:০৫, ০৪ জানুয়ারি ২০১৭
আরও খবর
সালমানের পাঠানো আইনি নোটিস ছিঁড়ে ফেললেন প্রযোজক
দুই বিচ্ছেদের পর আমিরের মনে নতুন বসন্ত, কে এই গৌরী স্প্র্যাট?
৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য
মাত্র ৩০ মিনিটে বিয়ে! অনিল-সুনীতার সেই সিক্রেট ফাঁস

২০১৭

টলিউডের প্রতীক্ষিত পাঁচ চলচ্চিত্র

রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৮:০০, ০৪ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৮:০৫, ০৪ জানুয়ারি ২০১৭
রেজওয়ান সিদ্দিকী অর্ণ
১৮:০০, ০৪ জানুয়ারি ২০১৭
আপডেট: ১৮:০৫, ০৪ জানুয়ারি ২০১৭

নতুন বছর বরণের পালা শেষ। এবার তাই গত বছরের লাভ-ক্ষতির হিসাব চুকিয়ে টালিগঞ্জে চলছে নতুন চলচ্চিত্র মুক্তির প্রস্তুতি। ২০১৭ সালে মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্রের মধ্যে বেশকিছু রয়েছে আলোচনার শীর্ষে। ভারতের চলচ্চিত্রবিষয়ক অনলাইন পাইকার ডটকম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করে এমন প্রতীক্ষিত পাঁচটি চলচ্চিত্রের বিস্তারিত তুলে ধরা হলো এনটিভি অনলাইন পাঠকদের জন্য।

দেবী 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’কে নারীর দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ঋক বসু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। চলচ্চিত্রে পার্বতী এবং চন্দ্রমুখীর চরিত্র দুটিকে পাওলির দুই প্রেমিক হিসেবে দেখা যাবে। পার্বতী ও চন্দ্রমুখী চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন শুভ মুখোপাধ্যায় ও শতফ ফিগার। এ ছাড়া চুনিলালের চরিত্রে অভিনয় করেছেন জার্মান-রুশ অভিনেত্রী ইলিনা কাজন। 
এরই মধ্যে ইউটিউবে ‘দেবী’র ট্রেলার মুক্তি পেয়েছে। ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

পোস্ত
শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের নতুন চলচ্চিত্র ‘পোস্ত’। গত বছরের ডিসেম্বরের ৫ তারিখ চলচ্চিত্রটির শুটিং আরম্ভ হয়েছে শান্তিনিকেতনে। পারিবারিক গল্পনির্ভর চলচ্চিত্রটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়,পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন যিশু সেনগুপ্ত ও মিমি চক্রবর্তী। 
এর আগে এই পরিচালকদ্বয় ‘বেলা শেষে’ এবং ‘প্রাক্তন’ নামে দুটি ছবি নির্মাণ করে সফলতা পান। 

বিসর্জন
বাংলাদেশি এক বিধবা মেয়ে এবং ভারতীয় এক ছেলের প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ‘বিসর্জন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুনির্মাতা হিসেবে পরিচিত কৌশিক গাঙ্গুলী। জয়া আহসান এবং আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে প্রধান দুই চরিত্রে। চলচ্চিত্রের কাজ শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। পয়লা বৈশাখে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। 

চ্যাম্প
গত বছরের শেষের দিকে শুটিং আরম্ভ হয় দেব প্রযোজিত ‘চ্যাম্প’ চলচ্চিত্রের। পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। বক্সিংয়ের ওপর নির্মিত ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন নবাগতা রুক্সিনী মৈত্র। 

চলচ্চিত্রের কাহিনীতে দেখা যাবে, ১২ বছররের একটি ছেলে রাস্তার পাশের ডাস্টবিন থেকে একজোড়া বক্সিং গ্লাভস খুঁজে পায়। সে ওই গ্লাভস নিয়ে যায় একটি স্থানীয় দোকানে বিক্রি করতে। সেখানে টিভিতে মোহাম্মদ আলীর বক্সিং দেখতে পায়। তারপর ছেলেটি বক্সার হওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে এগিয়ে যায় চলচ্চিত্রের কাহিনী। 

বস টু
টালিগঞ্জের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ‘বস’। ২০১৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ব্যবসায়িক সফলতার পর জিৎ-ভক্তরা দাবি জানিয়ে আসছিল সিক্যুয়াল নির্মাণের জন্য। ভক্তদের ইচ্ছে পূরণ করতেই জিৎ এবার হাজির হচ্ছেন ‘বস টু’ নিয়ে। ছবিটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে প্রযোজনা করবে চলচ্চিত্রটি। জিতের বিপরীতে নুসরাত ফারিয়া অভিনয় করবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শুভশ্রীকে নেওয়ার বিষয়ে মতামত পোষণ করছে। কারণ ‘বস’-এ জিতের বিপরীতে শুভশ্রী অভিনয় করেছিলেন। 

অভিনয়শিল্পীর পরিবর্তন করা হলেও পরিচালক পরিবর্তন হচ্ছে না। বাবা যাদব থাকছেন পরিচালনার দায়িত্বে। 

উপরে উল্লেখিত চলচ্চিত্র ছাড়াও আরো বেশকিছু আলোচিত চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে টালিগঞ্জের চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই চলচ্চিত্রগুলো সারা বছর আলো ছড়াবে। সেই সঙ্গে এগিয়ে নেবে টালিগঞ্জ চলচ্চিত্রকে। 

সর্বাধিক পঠিত
  1. দুই বিচ্ছেদের পর আমিরের মনে নতুন বসন্ত, কে এই গৌরী স্প্র্যাট?
  2. শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
  3. অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’
  4. ৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান
  5. ‘শেলি ভাই এতটাই অসুস্থ যে, উঠে দাঁড়ালে পুরা শরীর কাঁপে’
  6. ৩০ বছর পর ফিরল দিওয়ানা: শাহরুখের প্রথম সিনেমার অজানা ৫ তথ্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x