Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৩:০৯, ০৮ জুন ২০১৫
নাইস নূর
১৩:০৯, ০৮ জুন ২০১৫
আপডেট: ১৩:০৯, ০৮ জুন ২০১৫
আরও খবর
সোহেল আলমের কথায় ফাহমিদা নবীর গান
ক্ষমা চাই, এই লজ্জার অসহায়ত্বের জন্য : ফাহমিদা নবী
নতুন অ্যালবামে ফাহমিদা নবী ও ন্যান্সি

আসছে ফাহমিদা নবীর নতুন মিউজিক ভিডিও

নাইস নূর
১৩:০৯, ০৮ জুন ২০১৫
নাইস নূর
১৩:০৯, ০৮ জুন ২০১৫
আপডেট: ১৩:০৯, ০৮ জুন ২০১৫

‘কেন আড়াল হও, মেঘ হয়ে লুকাও, মনকে কাঁদিয়ে বলো, কী সুখ পাও?’

‘রোড নাম্বার এক’ মিক্সড অ্যালবামে ফাহমিদা নবীর গাওয়া এই গান বেশ জনপ্রিয়। আশিক বন্ধুর লেখায় গানটির সুর করছেন সজীব দাস। সম্প্রতি ইউটিউবে গানটির মিউজিক ভিডিওর প্রমোশনাল ভিডিও ছাড়া হয়েছে। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন ওয়ালিদ আহমেদ।

চলতি সপ্তাহে গানটির মিউজিক ভিডিও ইন্টারনেটসহ স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার করা হবে বলে জানান ফাহমিদা নবী।

মিউজিক ভিডিওটির প্রমোর একটি দৃশ্যে দেখা যায়, ফাহমিদা নবী গান গাওয়ার সময় তাঁর ফুলদানি বাতাসে নিচে পড়ে যাচ্ছে, গান থামিয়ে দিয়ে তিনি ফুলদানিটি ধরেন।

ফুলদানিটি কি ভেঙে গিয়েছিল—প্রশ্ন শুনে ফাহমিদা নবী বললেন, ‘না, ভাঙেনি। পুরো গানের মিউজিক ভিডিওটি করার সময় অনেক মজা করেছি আমরা। আমার বাসার গানের রুমে, বসার রুমে, ছাদে দৃশ্যগুলো ধারণ করা হয়েছে।’

গানটির গীতিকার আশিক বন্ধু বলেন, ‘ফাহমিদা আপা আমার প্রিয় একজন সংগীতশিল্পী। দেড় বছর আগে গানটি যখন লিখি তখন ভেবেছিলাম, ইশ! গানটি যদি ফাহমিদা নবী গাইতেন, খুব ভালো হতো! আমার স্বপ্ন সত্যি হয়েছে। গানটির কথাগুলো খুব পছন্দ করেন ফাহমিদা আপা। তিনি কথাগুলো পড়ে আমাকে বলেছিলেন, গানের কথাগুলো ভালো লিখেছিস, একটা চমৎকার গল্প আছে এতে।’

গানের মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘শ্রোতারা প্রথমে কান দিয়ে, তার পর চোখ দিয়ে গানটি উপভোগ করতে চায়। বিষয়টি এ রকম প্রিয় শিল্পীর গান শোনার পাশাপাশি সবাই সেটা দেখতেও চায়। তবে যে গান শোনার, সে এমনিতেই শুনবে। এখন আধুনিক সময়। অনেক চ্যানেল, তাই মিউজিক ভিডিওর আলাদা চাহিদা রয়েছে।’

সম্প্রতি মুক্তি পাওয়া ফাহমিদা নবীর গাওয়া নজরুলসংগীত ‘আপনার চেয়ে আপন যেজন’ গানটির সাদা-কালো মিউজিক ভিডিওটিও আলোচনায় এসেছে। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন বর্ণ চক্রবর্তী এবং মডেল হয়েছেন ফাহমিদা নবী ও দোয়েল।

বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী চান, তাঁর গানের আরো মিউজিক ভিডিও হোক। চলতি সপ্তাহে তাঁর আরো কিছু গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানান ফাহমিদা নবী। 

ফাহমিদা নবী
সর্বাধিক পঠিত
  1. ৩২ চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত
  2. গানচিলের দুই দশক: সম্মানিত নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমান
  3. শুটিংয়ের শেষদিন কেঁদেছিলেন সাবিলা, ‘চিত্রা’ হয়ে ফিরছেন ঈদে
  4. ‘হোম অ্যালোন’ খ্যাত অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই
  5. নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক
  6. চিত্রনাট্য না লিখেই শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান নিয়ামুল মুক্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x