Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
০৮:৫৮, ২৫ জুন ২০১৭
আপডেট: ১৫:৪০, ২৫ জুন ২০১৭
মাজহার বাবু
০৮:৫৮, ২৫ জুন ২০১৭
আপডেট: ১৫:৪০, ২৫ জুন ২০১৭
আরও খবর
রোজা রাখছি, নামাজও পড়ছি : অপু বিশ্বাস

অপুর সংসারে ঈদ

মাজহার বাবু
০৮:৫৮, ২৫ জুন ২০১৭
আপডেট: ১৫:৪০, ২৫ জুন ২০১৭
মাজহার বাবু
০৮:৫৮, ২৫ জুন ২০১৭
আপডেট: ১৫:৪০, ২৫ জুন ২০১৭

আব্রাম খান জয় এবারই প্রথম ঈদ করবে। প্রথমে একটু ঝক্কি হলেও মা-বাবা এখন সামলে নিয়েছে তাঁদের সংসার। আরো একটি বিষয়—আব্রামের জন্মের পর এবারের ঈদেই মুক্তি পাচ্ছে মা-বাবার চলচ্চিত্র ‘রাজনীতি’। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন, এই আব্রাম কাদের ছেলে—শাকিব খান ও অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম আব্রামের। এবার প্রথম ঈদ হলেও বাবাকে কাছে পাচ্ছে না সে। তাই শুধু মাকে নিয়েই এবারের ঈদটা কাটবে আব্রামের। শাকিবকে ছাড়া ঈদ করতে হচ্ছে বলে অপুরও একটু মন খারাপ।

অপু বিশ্বাস বলেন, ‘একটু খারাপ লাগছে ছেলের জন্য, কারণ জীবনের প্রথম ঈদটাই সে বাবাকে কাছে পেল না। আমি অবশ্য বিষয়টিতে অভ্যস্ত, কারণ এর আগে বহুবার আমাদের আলাদা ঈদ করতে হয়েছে শুটিংয়ের প্রয়োজনে। এমনও হয়েছে যে আমি রাঙামাটি শুটিং করছি আর শাকিব ঢাকায়; বরং আমার শুটিংয়ের জন্য শাকিবকে একা ঈদ করতে হয়েছে। এখন শাকিব লন্ডনে নতুন ছবির শুটিং করছে। শুটিংয়ের ডেট আগে থেকেই দেওয়া ছিল, যে কারণে কিছু করার নেই। আমি হাসিমুখেই বিষয়টি মেনে নিচ্ছি।’ 

আর হাসিমুখেই ঈদের দিনটি কাটাবেন বলে জানান অপু। তিনি বলেন, ‘আমার তো সংসার দুইটা—একটা হচ্ছে চলচ্চিত্রের, আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত। দিনের শুরুটা বাসায় কাটবে, আত্মীয়-বন্ধুবান্ধব আসবে, তাঁদের সঙ্গে সময় কাটাব। দুপুরের পর আমার আরেক সংসারে সময় দেবো। এই ঈদে আমার আর শাকিবের একটি ছবি মুক্তি পাচ্ছে, ঈদের পরের দিন বিভিন্ন সিনেমা হলে গিয়ে ছবির খবর নেব। দর্শকের সঙ্গে কথা বলব। আমি বিশ্বাস করি, দর্শক আমাদের ছবিটি পছন্দ করবেন।’

ঈদের পুরোটা সময় আব্রাম সঙ্গেই থাকবে বলে জানান অপু। তিনি বলেন, ‘আমার সঙ্গেই থাকবে, ঈদের দিন আমি ছেলেকে একমুহূর্তের জন্য দূরে রাখতে চাই না। তাকে নিয়েই বিভিন্ন জায়গায় যাব, সবার সঙ্গে কথা বলব। সে কিছু বুঝুক আর না বুঝুক, সে দেখবে মা-বাবার বড় বড় ছবি সারা দেশে কীভাবে ছড়িয়ে আছে, দেশের মানুষ কত ভালোবাসে আমাদের।’ 

অপু সব সময়ই হলে গিয়ে ছবি দেখেন, কিন্তু দর্শক বুঝতে পারেন না। কারণ, সে সময় তিনি বোরকা পরা থাকেন। এবারও সিনেমা হলগুলোতে ঘুরবেন অপু। বললেন, ‘ঈদের দিন আমি ছবি দেখব না। ঈদের পর দেখব, কারণ ঈদের দিন আমি ছেলেকে নিয়ে ঘুরব, সিনেমা হলেও যাব। তবে ছবি দেখা হবে না, কারণ জয় তো অনেক ছোট, আড়াই ঘণ্টা সে অন্ধকারে বসে থাকলে ভয় পাবে।’ 

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়। পরে এ বছরই হঠাৎ করে গণমাধ্যমের কাছে বিয়ের কথা প্রকাশ করেন অপু।

অপু বিশ্বাস
সর্বাধিক পঠিত
  1. ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  2. ২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়
  3. আসিফ ইকবালের লেখা গানে শুভ–মিমের রোমান্টিক রসায়ন
  4. ছাদ থেকে পড়ে নয়, আত্মহত্যা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক
  5. ঈদে ৮ সিনেমা মুক্তি : ১০৩ হলে ‘রকস্টার’, ৩২ সিনেমা হলে ‘মালিক’
  6. ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x