Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১১:৪৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১১:৫১, ২৮ মে ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৪৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১১:৫১, ২৮ মে ২০২৬
আরও খবর
ঈদের ৫ সিনেমা মুক্তিতে বাধা নেই
৬ সিনেমায় মাতবে ঈদ, কোনটা কত হলে?

ঈদে ৮ সিনেমা মুক্তি : ১০৩ হলে ‘রকস্টার’, ৩২ সিনেমা হলে ‘মালিক’

বিনোদন ডেস্ক
১১:৪৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১১:৫১, ২৮ মে ২০২৬
বিনোদন ডেস্ক
১১:৪৫, ২৮ মে ২০২৬
আপডেট: ১১:৫১, ২৮ মে ২০২৬

অনেক হিসাব–নিকাশ, জল্পনা–কল্পনা আর শেষ মুহূর্তের অনিশ্চয়তার পর অবশেষে কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আটটি সিনেমা। তবে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে শাকিব খানের ‘রকস্টার’ ও আরিফিন শুভ–বিদ্যা সিনহা মিমের ‘মালিক’। কারণ, হল বণ্টনের হিসাবেই স্পষ্ট হয়ে গেছে কোন সিনেমা কতটা বড় পরিসরে দর্শকের সামনে যাচ্ছে। জানা গেছে, ঈদে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’, আর ৩২টি সিনেমা হলে দেখা যাবে ‘মালিক’।

বৃহস্পতিবার (ঈদের দিন) থেকে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলো হলো—নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরানের ‘রইদ’, আলোচিত ‘মাসুদ রানা’, ববি হকের ‘তছনছ’, ডি এ তায়েব–মাহির ‘অফিসার’, আদর আজাদ–বুবলীর ‘পিনিক’ এবং খায়রুল বাসার–মাসুমা রহমান নাবিলার ‘বনলতা সেন’।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় জানান, ঈদে আটটি সিনেমার মুক্তি চূড়ান্ত হয়েছে। তবে দেশের নিয়মিত চালু প্রেক্ষাগৃহের সংখ্যা যেখানে ৬০ থেকে ৭০টির বেশি নয়, সেখানে একসঙ্গে আটটি সিনেমা মুক্তি পাওয়াকে বড় ঝুঁকি হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট অনেকে।

এবারের ঈদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খানের ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ সিনেমায় শাকিবকে দেখা যাবে এক রকস্টারের চরিত্রে। ভিন্ন লুক, মিউজিক্যাল আবহ আর সাবিলা নূরের সঙ্গে নতুন জুটি—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। হল মালিকদের অনেকেই মনে করছেন, ঈদের বাজারে সবচেয়ে বেশি দর্শক টানতে পারে এই সিনেমাই। আর সে কারণেই সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

অন্যদিকে দীর্ঘদিন পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ মুক্তি পাচ্ছে ৩২টি হলে। অ্যাকশনধর্মী এ সিনেমায় ক্ষমতা, প্রতিশোধ আর আবেগের গল্প তুলে ধরা হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।

মাল্টিপ্লেক্স দর্শকদের বড় আকর্ষণ হয়ে উঠেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। ‘হাওয়া’র পর নির্মাতার নতুন এই সিনেমা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত অভিনীত ছবিটির ট্রেলার এবং গান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। 

এদিকে শেষ মুহূর্তে আলোচনায় উঠে এসেছে ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গুপ্তচর চরিত্র নিয়ে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত রাসেল রানা। সঙ্গে আছেন পূজা চেরী। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে ছবিটি ঘিরে। সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। 

বিগত কয়েক বছর ধরে পিছিয়ে যাওয়ার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা থেকে অনুপ্রাণিত এ সিনেমা পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে জীবনানন্দের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, আর বনলতা সেন চরিত্রে আছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। 

এ ছাড়া বাণিজ্যিক ধারার দর্শকদের লক্ষ্য করে মুক্তি পাচ্ছে ‘অফিসার’, ‘তছনছ’ ও ‘পিনিক’।

ঈদ সামনে রেখে এখন সরগরম পুরো সিনেমাপাড়া। শেষ মুহূর্তের প্রচারণা, পোস্টার, ট্রেলার, অগ্রিম টিকিট বিক্রি আর হল বুকিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রযোজক–পরিবেশকেরা। তবে প্রচারণার বড় অংশ এখন সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক। ফেসবুক, ইউটিউব ও টিকটকে চলছে আলাদা প্রচারণাযুদ্ধ।

অন্যদিকে প্রেক্ষাগৃহগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও ধোয়ামোছা, কোথাও নতুন রং, আবার কোথাও বসানো হচ্ছে আলোকসজ্জা ও বিশাল কাটআউট। হল মালিকদের আশা, ঈদের ছুটিতে পরিবার নিয়ে আবারও প্রেক্ষাগৃহমুখী হবেন দর্শকেরা।

তবে প্রশ্ন একটাই—এত সিনেমার ভিড়ে শেষ পর্যন্ত কার দখলে যাবে ঈদের বক্স অফিস? ১০৩ হলের ‘রকস্টার’, নাকি ৩২ হলের ‘মালিক’? নাকি চমক দেখাবে অন্য কোনো সিনেমা—সেটাই এখন দেখার অপেক্ষা।

ঈদ সিনেমা

সংশ্লিষ্ট সংবাদ: ঈদ সিনেমা

১৬ মার্চ ২০২৬
ঈদের ৫ সিনেমা মুক্তিতে বাধা নেই
৩১ মার্চ ২০২৫
৬ সিনেমায় মাতবে ঈদ, কোনটা কত হলে?
সর্বাধিক পঠিত
  1. মেয়রের মন্তব্যে টেইলর বিয়ে নিয়ে নতুন জল্পনা
  2. কলকাতায় ‘হেনস্তা’ ইস্যুতে মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’
  3. বাগদান সারলেন মিঠুন কন্যা, বিয়ে ৬ ডিসেম্বর
  4. মহাকাশে প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন অংশু
  5. নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা অংশু
  6. মা হওয়ার গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন সোহিনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x