দেবের ‘টনিক ২’এ নায়িকা কে?
টালিউডের তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে পর্দার প্রিয় জুটি বা নতুন কোনো সমীকরণ নিয়ে বাতাসে নানা গুঞ্জন ডালপালা মেলে।
সম্প্রতি দীপাবলির একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা তবে কি ঢাকাই বা কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের পরবর্তী মেগা প্রজেক্টে যুক্ত হতে চলেছেন ছোট ও বড় পর্দার পরিচিত মুখ সোহিনী গুহ রায়?
টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়কে সম্প্রতি একসঙ্গে দীপাবলি উদযাপন করতে দেখা গেছে। শুধু তাই নয়, একসঙ্গে বাজি পোড়ানোর কিছু আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সোহিনী। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি দেবের বহুল আলোচিত আগামী সিনেমা ‘টনিক ২’তে দেখা যাবে এই অভিনেত্রীকে?
সম্প্রতি জি ফাইভে মুক্তি পাওয়া ‘মৃগয়া ১.৫’ ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে এই গুঞ্জন নিয়ে মুখ খোলেন সোহিনী। দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “আমরা একসঙ্গে দীপাবলি উদযাপন করেছি এবং ছবি পোস্ট করেছি মানেই এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। আবার এমনটা নাও হতে পারে, হতেও পারে! কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়। আশা করি, এ বিষয়েও সময় সঠিক উত্তর দেবে।” তিনি আরও যোগ করেন, “যদি সত্যিই একসঙ্গে কাজ করার সুযোগ আসে, তবে দারুণ লাগবে। দেব সবারই পছন্দের তারকা। দেখা যাক ভবিষ্যতে কী হয়।” সোহিনীর এই রহস্যময় বক্তব্যে কাজের বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হলেও সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেননি তিনি।
এদিকে, বর্তমানে কাজের বেশ ব্যস্ত সময় পার করছেন দেব। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দেশু ৭’এর পর নরওয়ে ভ্রমণ শেষে দেশে ফিরে তিনি এখন ব্যস্ত তার পরবর্তী কাজগুলো নিয়ে। শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার প্রচারণা ও মুক্তির কাজ শেষ করেই নতুন সিনেমার প্রস্তুতি শুরু করবেন দেব। নিজের জন্মদিন উদ্যাপনের পরই নতুন ছবির শুটিংয়ে নামার পরিকল্পনা রয়েছে এই সুপারস্টারের। এখন দেখার বিষয়, ভক্তদের সেই কাঙ্ক্ষিত ‘টনিক ২’ সিনেমায় দেবের সঙ্গে শেষ পর্যন্ত স্ক্রিন শেয়ার করতে দেখা যায় কি না অভিনেত্রী সোহিনী গুহ রায়কে।

বিনোদন ডেস্ক