Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৭
নাইস নূর
১৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৭
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

ঢাকার ছবিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতার আকাশ

নাইস নূর
১৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৭
নাইস নূর
১৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৭
আপডেট: ১৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৭

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক আকাশ সেন। বাংলাদেশেও আকাশের কণ্ঠ অনেক পরিচিত ও জনপ্রিয়। এর কারণ বাংলাদেশের চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি বর্তমান কাজের ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন আকাশ।

এনটিভি অনলাইন : বর্তমানে কী ধরনের গানের সুর ও সংগীতায়োজন করছেন?

আকাশ সেন : অবশ্যই রোমান্টিক গান নিয়ে কাজ করছি। সামনে নতুন বছর। আসছে ভালোবাসা দিবসও। দর্শক ও শ্রোতাদের নতুন কিছু উপহার দিতে চাই।

এনটিভি অনলাইন : গত বছর ভালোবাসা দিবসে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’তে আপনি বেশকিছু গানের সুর করেছিলেন। এখন বাংলাদেশের কোনো চলচ্চিত্রের গানের কাজ করছেন কি?

আকাশ সেন : এখন ‘পোড়া মন ২’ ছবির কিছু গানের সুর করছি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন রাফিয়ান রাফি। ছবিটিতে অভিনয় করছেন সিয়াম ও পূজা। প্রেমের গল্পের ছবি তাই গানগুলোও হবে অনেক রোমান্টিক। আশা করছি, শ্রোতাদের গানগুলো দারুণ লাগবে। নতুন বছরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এনটিভি অনলাইন : অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রমোশনের জন্য আপনার গাওয়া ও সুরে ‘হেইলা দুইলা নাচ’ শিরোনামের গানের ভিডিও অনেক আলোচিত হয়েছে। এ ধরনের আইটেম গান করার ইচ্ছে আরো আছে কি?

আকাশ সেন : অবশ্যই করতে চাই। এমন বাংলা গান করতে চাই যা দেখে বিদেশি শিল্পীরা উৎসাহিত হবেন। এটা বললাম কারণ সম্প্রতি কলোম্বিয়ার সংগীতশিল্পী জে বেলভিন ও উলি উইলিয়ামের গাওয়া ‘মি জিনটি’ গানটি ইউটিউবে ভাইরাল হয়েছে। ‘হেইলা দুইলা’ গানে যে সিগনেচার সুর আমি ব্যবহার করেছিলাম সেটা তাঁরা এই গানে ব্যবহার করেছেন। আমার সুর যে তাঁরা কপি করেছেন তা নয়। এটা মূলত ট্র্যাপ গান। দুটো গানই ভিন্ন। আমার ভালো লেগেছে আমি গানটি তাঁদের অনেক আগে করেছিলাম। গানটির মূল সুর অনেকটা একই। বাংলা গানের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমি উচ্ছ্বসিত। ইউটিউবে ‘হেইলা দুইলা নাচ’ গানের দর্শকের মন্তব্য দেখে আমি অভিভূত।

এনটিভি অনলাইন : বাংলাদেশে আবার কবে আসবেন?

আকাশ সেন : কিছুদিন আগে গানের কাজের জন্য গিয়েছিলাম। হয়তো নতুন বছরে আসা হবে। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা।

সর্বাধিক পঠিত
  1. এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
  2. জ্বীন থেকে লোকজ হরর, একসঙ্গে ইউটিউবে মুক্তি পেল ১০ সিনেমা
  3. ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদ ১০ সাংস্কৃতিক সংগঠনের
  4. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  5. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  6. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x