Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
২০:১৭, ০৯ মে ২০১৮
নাইস নূর
২০:১৭, ০৯ মে ২০১৮
আপডেট: ২০:১৭, ০৯ মে ২০১৮
আরও খবর
চা-শ্রমিকদের শতবর্ষের পুরোনো গানে নতুন সুর, কোক স্টুডিও বাংলার ‘মুল্লুক’
একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!
গ্রিসে বিয়ে করবেন অনিরুদ্ধ, পাত্রী কে?
আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান, জন্মদিনে প্রকাশ করবে লিডিয়ান
প্রকাশিত হলো সামজের নতুন গান ‘যাও পাখি যাও’

‘সেই নারীদের ক্ষত মন থেকে যায় না’

নাইস নূর
২০:১৭, ০৯ মে ২০১৮
নাইস নূর
২০:১৭, ০৯ মে ২০১৮
আপডেট: ২০:১৭, ০৯ মে ২০১৮
মিউজিক ভিডিওয়ের একটি দৃশ্যে কোনাল। ছবি : সংগৃহীত

‘গান শুধু গান নয়, একটি বার্তা। শিল্পী শুধু শিল্পী নন, তিনি কিন্তু এই বার্তাবাহক—আমি সবসময় তাই মনে করেছি।একজন শিল্পীর দায়িত্ব, কর্তব্য, কার্যভার—সাধারণ যে কারো চেয়ে বিশাল!’_কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল।

হঠাৎ এই ধরণের স্ট্যাটাস দেয়ার কারণও রয়েছে কোনালের।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গতকাল  ৮ মে মঙ্গলবার  ‘একলা চল রে’ গানের ভিডিও ইউটিউবে  প্রকাশ করেছেন তিনি।এবারই প্রথম কোন রবীন্দ্রসংগীত গেয়েছেন বলে জানিয়েছেন কোনাল।

তিনি বলেন, “রবীন্দ্রসংগীতের আলাদা একটা গায়িকী আছে। তবে ‘একলা চল রে’ গানটি আমি আমার মত করে গেয়েছি।”

রবীন্দ্রনাথের তো আরও অনেক গান রয়েছে তবে প্রথমে ‘একলা চল রে’গানটি গাওয়ার কারণ জানতে চাইলে এনটিভি অনলাইনকে কোনাল বলেন, ‘প্রথমত এই গানটা আমার ভীষণ পছন্দের।আর বর্তমান সময়ে তো এই গানটি সবার মধ্যেই আরও বেশি প্রভাব ফেলতে পারে।দেখুন,আমাদের দেশে এখনও অনেক পরিবারে ও সমাজে ছোট থেকে একজন নারী বড় হওয়া পর্যন্ত নির্যাতনের শিকার হয়।ঘরের ভেতর নারীরা অনেক অত্যাচার সহ্য করে চুপচাপ বসে থাকেন। সেই নারীদের ক্ষত মন থেকে যায় না কখনো। যা শুরু থেকে হচ্ছে এখনো তা হয়েই চলেছে। আমাদের আরও বেশি প্রতিবাদী হতে হবে।’

অন্যদিকে, ফেসবুক স্ট্যাটাসে কোনাল আরও লিখেছেন, ‘চারিদিকে যা ঘটছে, তা দেখে, শুনে, মুখ বুজে বসে আছি সবাই, ফেসবুকে নিউজ শেয়ার দিচ্ছি আর প্রতিনিয়ত ভাবছি দেশটা রসাতলে গেল! কিন্তু করছি কি? করা উচিত নয় কি? যে কোনো ভাবে, যেভাবেই হোক না কেন। আর একজন শিল্পীর গান শুধু দর্শক নাচাতে কেন হবে? দর্শককে ভাবতেও হবে! তাই গান গেয়ে ফেললাম। এর চেয়ে সঠিক গান আর কী হতে পারে? তাঁর জন্মদিনের চেয়ে আর সঠিক দিনইবা কি হতে পারে? তাই এই গান, আমার নিবেদন। আশা করি কিছুটা হলেও সাহস যোগাবে আমাদের এই গান, শপথ হবে আমাদের এই গান, মন্ত্র হবে আমাদের এই গান—সকল সহিংসতার বিরুদ্ধে।
নারী তুমি এগিয়ে যাও!  আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে।যদি তোর ডাক শুনে কেউ না আসে। তবে একলা চলরে!’

কোনালের ‘একলা চল রে’ গানটির সংগীত আয়োজন  যৌথভাবে করেছেন  নির্ঝর চৌধুরী ও শাহরিয়ার আলম। কোনালের মূল ভাবনায় ভিডিওটি পরিচালনা করেছেন তানহা জাফরীন। ভিডিওতে মডেল হয়েছেন কোনাল নিজেই। এ ছাড়াও মডেল হয়েছে আরজে জয়ীসহ অনেকেই। 

২০০৯ সালে ‘চ্যানেল আই সেরা কন্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর থেকে মিডিয়ায় নিয়মিত কাজ করছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। বেশকিছু সিনেমার গানে কাজ করেও সুনাম অর্জন করেছেন কোনাল।

সর্বাধিক পঠিত
  1. এনটিভিতে আজ প্রচার হবে নাটক ‘ছায়া হয়ে থেকো’
  2. লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশি সিনেমা
  3. ব্যাংকে চাকরি নিলেন নায়িকা তমা মির্জা
  4. গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান
  5. ‘মিথ্যা সাময়িক, সত্য চিরস্থায়ী’—শাবনূরের পোস্টে কিসের ইঙ্গিত?
  6. একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x