Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫
নাইস নূর
১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা
ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
জনসম্মুখে ধর্ষকের ফাঁসি চান চমক
ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম
এবারের ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় নিশো

ঈদে এনটিভির সপ্তাহব্যাপী আয়োজন

নাইস নূর
১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫
নাইস নূর
১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫

ঈদুল আজহা উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনের অনুষ্ঠানমালায় ঈদের দিন সংগীত, নাটক, টেলিফিল্ম, ছোটদের অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন।
 

বিশেষ টেলিফিল্ম ‘পেন্ডুলাম’

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘পেন্ডুলাম’। সোমেশ্বর অলির রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহবুব নীল। অভিনয় করেছেন আফরান নিশো, প্রভা, তানজিন তিশা, পিয়া বিপাশা, টয়া, মুনিরা মিঠু প্রমুখ।

তিন বছর সন্ন্যাসব্রত কাটানোর পর অনেকটা আয়োজন করেই যেন সাবেক প্রেমিকারা ফিরতে শুরু করেছে রোদের জীবনে। প্রথম প্রেমের ব্রেকআপ করেছিল প্রেমিকা নিজেই। বিচ্ছেদ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিল রোদ। রোদকে আত্মহত্যার পথ থেকে উদ্ধার করে নিজেই প্রেমে পড়ে অবন্তী। একসময় দুজনই উপলব্ধি করল, এ সম্ভব নয়। এবারও ব্রেকআপ। একা থাকতে থাকতে রোদের মনে হলো, এবার সে এমন একটা প্রেম করবে, যাকে সে বিয়ে করবে। বিন্তী নামের এক মেয়েকে সে আবিষ্কার করল বন্ধুর জন্মদিনের পার্টিতে। কিছুদিন চলল সেই প্রেম। একদিন হুট করে বিদেশে পাড়ি জমায় বিন্তী। আবার একা হয়ে পড়ল রোদ।

ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায় মেলা’

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায় মেলা’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ঐশ্বর্য। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পূজা, শাওন ও কাসিফ।

বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জ্বল মাহমুদ প্রমুখ।

এক্স ফ্যাক্টরের মঈন বন্ধু মাফির সঙ্গে কথা বলতে বলতেই ঠিক করে যে বাংলাদেশে প্রথমবারের মতো রোমান্স কনসালট্যান্সি ব্যবসা শুরু করবে সে। যেই ভাবা সেই কাজ। মঈন একটা বিজ্ঞাপন ছেড়ে দেয় ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। সে ভেবেছিল সাড়া পাবে না। কিন্তু পরের দিনই দুটি ছেলে আর একটি মেয়ে যোগাযোগ করে তার সঙ্গে। নেমে পড়ে তারা সাত দিনের মিশনে।

বিশেষ নাটক ‘গানওয়ালা’

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গানওয়ালা’। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন রাহুল আনন্দ, তারিন জাহান, শ্যামল মাওলা, খালিকুজ্জামান, ওয়াসিম খান প্রমুখ।

জীবনের প্রতি নিরাসক্ত রাস্তায় গান গেয়ে বেড়ানো এক তরুণ, রাতে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে আত্মহত্যা করবে বলে। একটা গাড়ি অনেকক্ষণ ধরে হর্ন দিয়ে যখন তাকে সরাতে ব্যর্থ হয়, তখন গাড়ির ভেতরে থাকা তরুণী ড্রাইভারকে নির্দেশ দেয়। একপর্যায়ে মেয়েটি জানতে পারে তরুণটির উদ্দেশ্য। মেয়েটি তাকে বাসায় নামিয়ে দিতে চাইলে তরুণ গায়ক রাজি হয় না, বরং উল্টো তাকে রাতের খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করে। মেয়েটি রাজি হয়ে যায়। এদিকে মেয়েটির হবু বর দেশে এসেই মেয়েটির বাসায় হাজির। কিন্তু মেয়েটিকে পায় না। মধ্যরাতে একটি মেয়ে বাসায় নেই। ফোন করেও তাকে পাওয়া যায় না।

বিশেষ সংগীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী’

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারাহ শারমিন। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন অভিনয় ও সংগীতশিল্পী শাওন আহমেদ ও শিল্পী, সরকার এসআই টুটুল। হুমায়ূন আহমেদ অসংখ্য গান রচনা করেছেন। এসব গান ব্যবহার করা হয়েছে তাঁরই বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে। তাঁর রচিত জনপ্রিয় সেসব গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু প্রেমের গল্প’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।

দুষ্টুমি ভর করে কয়েকজন দুষ্টু ছেলের মাথায়। তারা প্ল্যান করে এক অভিযানের। তাদের পেছনে লাগে আবার মিষ্টি কয়েকজন মেয়ে। অদ্ভুত মজার সব ঘটনা ঘটতে থাকে একের পর এক।

বিশেষ নাটক ‘দ্য ব্রিফকেস’

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘দ্য ব্রিফকেস’। লতিফুল ইসলাম শিবলীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানি চৌধুরী। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সুমাইয়া শিমু, মাজনুন মিজান প্রমুখ।

রাত ৩টা। দুর্ঘটনাকবলিত একটি গাড়ি পড়ে আছে হাইওয়ের পাশে। আশপাশে ঝাড়-জঙ্গল। যাত্রী দুজনই মৃত। তখনো বেজে চলেছে গাড়ির এফএম রেডিওটি। ওই পথ দিয়েই ফিরছিল বেকার যুবক রায়হান। ঘটনার ভয়াবহতা দেখে সে ঘাবড়ে যায়। দ্রুত সরে পড়ার চেষ্টা করে, কিন্তু থমকে যায়। গাড়ির ভেতর থেকে বেজে ওঠে একটা ফোন। ফোনটা খুঁজতে গিয়ে লক্ষ করে একটা মৃতদেহের বুকের নিচে চাপা পড়ে আছে একটা ব্যাগ। ব্যাগটা উদ্ধার করে খুলে দেখে সেটা ভর্তি টাকা। তার ঠিক কয়েক মুহূর্ত পরেই একটা রহস্যময় গাড়ি এসে সেখানে থামে।

সর্বাধিক পঠিত
  1. বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে : বাঁধন
  2. যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে মানিয়েছে : আরিফিন শুভ
  3. ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের দাবির নিন্দা, সাংস্কৃতিক সেন্সরশিপের বিরুদ্ধে সতর্কবার্তা
  4. ‘ডন ৩’ বিতর্ক সমাধানে এবার সালমান
  5. ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  6. ২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x