সানিকে ভালোবাসা জানালেন আমির!
‘মোট্টে অউর নট, ইউ স্টিল লুক হট! লাভ ইউ!’ আমির খান যতই মোটা হোন না কেন, ভালোবাসার কথা কি আর ভুলতে পারেন সানি লিওন! আমির খান তাঁর খুবই পছন্দের তারকা। মজার বিষয়, দুদিন বাদে সানির টুইটের প্রত্যুত্তরও দিয়েছেন ‘দঙ্গল’-এর মহাবীর আমির। সানির ‘ভালোবাসা’য় ভড়কে যাননি, বরং জানিয়েছেন উষ্ণ প্রতিক্রিয়া।
স্ন্যাপডিলের বিজ্ঞাপনে মোটাসোটা আমিরকে দেখে গত ২১ তারিখ টুইট করেন সানি লিওন। আমির খানের অভিনয় এবং ব্যক্তিত্বের ভক্ত সানি বহু আগে থেকেই। এই টুইট দিয়ে আবারো জানান দিলেন, আমিরের জন্য মুগ্ধতা যায়নি তাঁর।
এই টুইটের প্রত্যুত্তর অবশ্য আমির সঙ্গে সঙ্গেই দেননি, দুদিন সময় নিয়েছেন। যা হোক, ২৪ তারিখ আমির টুইটারে জানালেন এভাবে, ‘ধন্যবাদ সানি লিওন। তুমি ভারি দয়ালু। ভালোবাসা।’
৫০ বছর বয়সী আমির এখন স্পোর্ট বায়োপিক ‘দঙ্গল’-এর শুটিংয়ে ব্যস্ত। কুস্তিগির মহাবীর ফোগাতের চরিত্রে পারফেকশনিস্ট হতে গিয়ে শরীরের ওজন বাড়াতে বাড়াতে ৯০ কেজিতে নিয়ে গেছেন আমির। এখন রীতিমতো বিশালবপু এক মানুষ তিনি। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্য শারীরিক সমস্যার মুখোমুখিও হয়েছেন, তবে তাতে বিশেষ পরোয়া নেই তাঁর। ‘পিকে’র পর এটিই হতে যাচ্ছে আমিরের কামব্যাক মুভি। আমিরের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন সাক্ষী তানওয়ার।

সামি আল মেহেদী