শিল্পীর চোখে হাশেম খান
বাংলাদেশের খ্যাতনামা একজন চিত্রশিল্পী হাশেম খান। তিনি শুধু শিল্পীই নন, চিত্রকলার শিক্ষকও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষকতা করেন তিনি। হাশেম খান একাধারে মুক্তিযোদ্ধা, ম্যুরাল শিল্পী, জলরং, তেলরঙের ব্যাপক ব্যবহার যাঁর চিত্রকল্পকে করেছে সর্বজনগ্রাহ্য।
শিল্পী হাশেম খান দেশ-বিদেশে বহু চিত্র প্রদর্শনী করেছেন। পেয়েছেন জাতীয় পুরস্কার একুশে পদক ও স্বাধীনতা পদক। বহুরঙে রঞ্জিত এই শিল্পীকে নিয়ে ভিজ্যুয়াল বায়োগ্রাফি তৈরি করেছেন প্রযোজক রঞ্জন মল্লিক। ‘আমার চোখে আমি’ শিরোনামের এই টেলিভিশন অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে, বৈশাখী টেলিভিশনে।


ফিচার ডেস্ক