ফেসবুকে সজলের নামে ভুয়া অ্যাকাউন্ট
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে ভীষণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন জনপ্রিয় অভিনেতা সজল।
বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে তাঁর নামে কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট খোলায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে।
কয়েক বছর ধরেই সজল তাঁর নিজস্ব ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন। কিন্তু ওই একই নাম ও ছবি দিয়ে নতুন কয়েকটি ফেসবুক আইডি খোলা হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে সেসব অ্যাকাউন্ট থেকে নানা ধরনের আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হচ্ছে।
বিষয়টি অবগত হওয়ার পর সজল বলেন, ‘আমার নামে ১০-১২টি আইডি আছে, সব ভুয়া। কোনোটির সঙ্গেই আমার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। এই নকল আইডিগুলোর ব্যাপারে আমার কোনো দায় নেই। আমার আসল আইডি লিংক (https://www.facebook.com/abdun.noorshajal)। আমার ভক্ত ও বন্ধুদের সব ভুয়া আইডি থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে সজল আরো বলেন, ‘এর আগে যারা আমার নামে ভুয়া আইডি চালিয়েছে, তাদের অনেকেই আমার ভক্ত, আমার নামে খারাপ কিছু পোস্ট করেনি। কিন্তু এখন অনেকেই আমার নামে আইডি খুলে আজেবাজে পোস্ট দিচ্ছে, যেটা অনেক বড় অন্যায়। এতে করে আমার ইমেজ নষ্ট হচ্ছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এরই মধ্যে অভিযোগ করেছি। আশা করি যারা ভুয়া আইডি চালাচ্ছে খুব তাড়াতাড়ি তাদের ধরতে পারব।’
এদিকে প্রায় পাঁচ বছর পর সম্প্রতি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন সজল। এমএসপি নামের একটি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন তিনি।

মাজহার বাবু