ঈদের ১৭ নাটকের এক ঝলক!
আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে নাটক ও টেলিফিল্ম। নাটকগুলোর টিজার, ট্রেলার ও প্রমো এরইমধ্যে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে প্রকাশ করেছেন নাট্য পরিচালকরা। সেখান থেকে ১৭ টি নাটকের ট্রেলার এনটিভি অনলাইনের পাঠক ও দর্শকদের জন্য দেওয়া হলো।
পবিত্র প্রেম
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। রোমান্টিক গল্পের এই নাটকে অভিনয় করেছেন তিশা, ইমন, আনন্দ খালেদ, সিয়াম নাসির, দিলারা জামান প্রমুখ। নাটকে সোমেশ্বরী আলীর কথায় একটি গান গেয়েছেন কিশোর দাশ। নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচারিত হবে।
খুঁটিনাটি খুনসুটি
নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাক নিপুন। নাটকটিতে অভিনয় করেছেন অপি করিম, পার্থ বড়ুয়া, আবির মির্জা, জিহাদুল হক অপু প্রমুখ। নাটকে অনিক খানের কথায় এলিটা করিমের গাওয়া একটি গানও রয়েছে। নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচারিত হবে।
ম্যানিকুইন
নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন আবীর খান। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা ও সজল। নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচারিত হবে।
মোহিনী
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। নাটকে তাঁকে প্রেগনেন্ট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে।
লাভ এন্ড কোং
ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক লাভ এন্ড কোং। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা ও মাহফুজ আহমেদ।
সেই মেয়েটা
টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। টেলিফিল্মের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও বিদ্যা সিনহা মিম। সিরাজুম মনিরের লেখায় টেলিফিল্মের জন্য একটি গানও গেয়েছেন তাহসান। নাটকটি ঈদ অনুষ্ঠামালায় আরটিভিতে প্রচারিত হবে।
ফ্রেন্ডজ
তানিন রহমানের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, নাফিসা কামাল ঝুমুর, কেয়া রহমান প্রমুখ। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় এস এ টিভিতে প্রচারিত হবে।
X Factor - Game Over
টেলিফিল্মটির চিত্রনাট্য যৌথ ভাবে লিখেছেন শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, অপূর্ব, মম, মিথিলা প্রমুখ। নাটকটি ঈদ অনুষ্ঠামালায় গাজী টিভিতে প্রচারিত হবে।
ষড়ঋতু
ইমেল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী আফজাল হোসেন ও মেহজাবীন। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচারিত হবে।
অ্যাভারেজ আসলাম
ঈদের জন্য ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম, মোনালিসা, সাজু খাদেম, জেনী প্রমুখ। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচারিত প্রচারিত হবে।
১০০ আউট অব ১০০
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিশো ও অপর্না । নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।
ভিন্ন রকম প্রেম
নাটকটটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী শখ ও নাঈম। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।
অনামিকা
মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও মৌসুমি হামিদ। তাহসানকে এখানে ভিন্ন রুপে উপস্থাপন করা হয়েছে। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।
ডাকবক্স
মজুমদার বিপ্লবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল ও মম। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় আরটিভিতে প্রচারিত হবে।
মন খারাপের দৃশ্যাবলি
নাটকটি পরিচালনা করেছেন কৌশক শংকর দাশ। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী রিয়াজ ও মৌ। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় আরটিভিতে প্রচারিত হবে।
শেষের পরে
ইফফাত আরেফীন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শমী কায়সার। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় গাজী টিভিতে প্রচারিত হবে।
আন্তর্জাতিক মামা
মেহরাব জাহিদের চিত্রনাট্যে ঈদ উপলক্ষে জাহিদ হাসান সুমন পরিচালনা করেছেন নাটকটি। নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা ও সাজু খাদেম। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় দেশ টিভিতে প্রচারিত হবে।

নাইস নূর