Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৮:৩৮, ০৮ জুলাই ২০১৬
নাইস নূর
১৮:৩৮, ০৮ জুলাই ২০১৬
আপডেট: ১৮:৩৮, ০৮ জুলাই ২০১৬
আরও খবর
‘ভালোবাসার দামে নিজের মানসিক শান্তি খোয়ানো ঠিক নয়’
বেঁচে আছি, ভালো আছি: মৌসুমী মৌ
৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা
এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
বরেণ্য নাট্যকার মামুনুর রশীদের মা আর নেই

এনটিভিতে ঈদের তৃতীয় দিনের আয়োজন

নাইস নূর
১৮:৩৮, ০৮ জুলাই ২০১৬
নাইস নূর
১৮:৩৮, ০৮ জুলাই ২০১৬
আপডেট: ১৮:৩৮, ০৮ জুলাই ২০১৬
পরী মণি অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি এনটিভিতে প্রচারিত হবে আগামীকাল

ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিশেষ নাটক, টেলিফিল্ম ছাড়াও আগামীকাল শনিবার ঈদের তৃতীয় দিন রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘নাটকে ও গানে’। চলুন জেনে নিই, ঈদের তৃতীয় দিনে এনটিভির আয়োজনে আরো কী কী অনুষ্ঠান থাকছে।

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি : লাভার নাম্বার ওয়ান

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘লাভার নাম্বার ওয়ান’। ফারুক হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন বাপ্পী, পরী মণি, মিশা সওদাগর, বিপাশা, রেহানা জলি, আলীরাজ প্রমুখ।

বিশেষ টেলিফিল্ম : কাগজের ভুল

দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘কাগজের ভুল’। সৈয়দ জিয়াউদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি, শার্লিন, রবিন, কুমকুম হাসান, জয়শ্রী, সাবিহা প্রমুখ।

বিশেষ অনুষ্ঠান : নেতা বনাম অভিনেতা

এনটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘বনশ্রীবালাদের গল্প’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অপর্ণা ঘোষ, শামীমা তুষ্টি ও রেশমী।

৭ পর্বের ধারাবাহিক নাটক : আমি তুমি তুমি আমি

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘আমি তুমি তুমি আমি’র তৃতীয় পর্ব। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, শ্যামল, কুসুম শিকদার, উর্মিলা, আবদুল কাদের, মনিরা মিঠু, হৃদি হক প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে ‘অবসরপ্রাপ্ত কাজী নিয়াজ মাহমুদার স্ত্রী মাহমুদা বেলি নিয়াজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সংসার থেকে তিনি অবসর গ্রহণ করবেন। স্ত্রীর মুখে এই কথা শুনে খানিকটা ধাক্কা খেলেন। সিদ্ধান্ত নিলেন দুই ছেলে সাহিল আর সাজিদ বিয়ে দিয়ে সংসারের ভার বুঝিয়ে স্ত্রীকে অবসরে পাঠাবেন। বিয়ের কথা শুনে সাহিল আর সাজিদ খুশি হয়। কিন্তু বাবার পছন্দে তারা বিয়ে করবে না সেটা জানিয়ে দেয়। বাবা তাদের কথা মেনে নিয়ে ঘোষণা দেন আগামী সাতদিনের মধ্যে তাদের পছন্দের মেয়ের বাবা-মায়ের ঠিকানা দিতে। তিনি গিয়ে কথা বলে বিয়ে চূড়ান্ত করবেন। এই কথায় সাহিল আর সাজিদ দুজনই রাজি। তারপর?’

৭ পর্বের ধারাবাহিক নাটক : লাভ অ্যান্ড কোং

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘লাভ অ্যান্ড কোং’-এর তৃতীয় পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘সুমি ছুটে আসে আরিফের কাছে। তার চোখেমুখে আতঙ্ক। প্রশ্ন করতেই সুমি কেঁদে দিল। নবদম্পতির মিষ্টি হানিমুনটা নষ্ট করতে যে এসেছে, যাকে দেখে সুমি এতটা বিচলিত- জাফর নামের এই ছেলেটি কে? অন্যদিকে জুঁই ও রন্টুর নতুন প্রেম। আদৌ তারা রিলেশনটা কন্টিনিউ করবে কি না, একটু যাচাই-বাছাই করে নিতে চায়। তারা লাভ সেলিব্রেশন নামে একটি ট্যুরের আইডিয়া করে। চা-বাগান ঘেরা রিসোর্টে তাদের প্রথম সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই জুঁইয়ের বড় ভাই জসিম উদ্দিন সব উল্টাপাল্টা করে দিল। তার বউ মমতাজ যখন ডিভোর্স দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে, জসিম উদ্দিন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণের আদলে মমতাজের সঙ্গে একটা ট্যুর ভিক্ষা চায়। তাই তারা এখানে এসেছে। জুঁই হঠাৎ ভাই-ভাবীকে এখানে দেখে বজ্রাহত হয়।’

বিশেষ নাটক : খুঁটিনাটি খুনসুটি

রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘খুঁটিনাটি খুনসুটি’। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপি করিম, আর জে অপু, সুমন পাটওয়ারী প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘বাপ্পী আর অর্ষা প্রেম করে বিয়ে করেছে বছর পাঁচেক আগে। কিন্তু দুই বছর পর থেকেই পছন্দ, অপছন্দ নিয়ে মনোমালিন্য শুরু হয়। অবস্থার এতোটাই অবনতি হয় যে, পারলে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু বাঁধ সাধে অর্ষার ছোট বোনের বিয়ে। কারণ, ওদের জন্য বিয়েটাই ভেঙে যেতে পারে। তাই আপাতত ঝগড়া মুলতবি রেখে অর্ষা আর বাপ্পী চট্টগ্রাম রওনা হয় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।’

বিশেষ অনুষ্ঠান : নাটকে ও গানে

রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘নাটকে ও গানে’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারাহ শারমিন। এতে অংশগ্রহণ করেছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা, আগুন, কণা, ইবরার টিপু ও এলিটা।

৭ পর্বের ধারাবাহিক নাটক : অশ্বডিম্ব

রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অশ্বডিম্ব’র তৃতীয় পর্ব। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন—আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা, রুনা খান, মৌসুমী হামিদ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘গ্রাম্য কৃষক জলিল মিঞা ফজরের নামাজ পড়ে উঠানে গিয়ে দেখেন বিশাল আকৃতির এক ডিম পড়ে আছে। দ্রুত তাঁর স্ত্রী নূরানীকে ডেকে তোলেন, দুজনই রীতিমতো হতভম্ব। মাতাল ফজলু দাবি করে, সে গত রাতে এক ঘোড়াকে এখানে ডিম পেড়ে জঙ্গলে মিলিয়ে যেতে দেখেছে। ক্রমেই ব্যাপারটা জানাজানি হয় এবং গ্রামের নানা প্রান্ত থেকে মানুষজন আসতে থাকে। চেয়ারম্যান সাহেবের মেয়ে নিতুর বড় সাধ এই ডিমের পোচ কিংবা ওমলেট খাবার। নিতুর মায়েরও একই মত। কেউ বলে তা দিয়ে বাচ্চা ফোটাতে, কেউ বলে শহরে নিয়ে জাদুঘরে জমা দিতে। কেউ বা নিছকই খেয়ে ফেরার পরিকল্পনায় ব্যস্ত।’

৭ পর্বের ধারাবাহিক নাটক : বাপের বেটা

রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বাপের বেটা’র তৃতীয় পর্ব। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিচি সোলায়মান, আ খ ম হাসান, মিথিলা, পারসা ইভানা, জামিল, জামাল রাজা, টুনটুন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘কে বাপ আর কে বেটা তা মোশাররফ আর তার ছেলে হাসানকে দেখে বোঝার কোনো উপায় নেই। জমির দালাল মোশাররফ বউয়ের বাড়িতেই থাকেন। শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করেন। তাঁর বউ রিচি সোলায়মান স্বামীর কাজকর্মে খুবই বিরক্ত। ছেলে হাসান সারা দিন গান, কবিতা লেখা আর ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকের সুবাদে গ্রামের দুই বোন তার লেখার প্রেমে পড়ে যায়। ঘটনাক্রমে ছেলের ফেসবুক নিজে ব্যবহার করা শুরু করেন মোশাররফ। কিন্তু রহস্য কী?’

বিশেষ নাটক : ভাঙাচোরা

রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভাঙাচোরা’। জহির রায়হানের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, তারিন, নোভা, আলী ফিদা একরাম তোজো প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘সালাম আর টুনু ছোটবেলায় একসঙ্গে পড়ত। কিছুকাল পরেই ওরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন পর সালাম একসময়কার খেলার সাথী টুনুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। টুনু এখন মফস্বলে থাকে, চার সন্তানের মা। স্বামী পোস্ট অফিসের পিয়ন। রাতে রেলস্টেশনে নামলে এক রিকশাওয়ালা তাকে ডাকবাংলোয় পৌঁছে দেয়। সকালে সালাম টুনুর বাড়ি এসে পৌঁছায়। টুনুর অভাবের সংসার। সংসার চালাতে স্বামীর অগোচরে একটি মেসে রান্নার কাজ করে। কিছুক্ষণ পর টুনুর স্বামী ঘরে ফিরে সালামকে দেখে চমকে ওঠে। কারণ, সেও রাতের অন্ধকারে স্ত্রীকে না জানিয়ে চাকরির পাশাপাশি রিকশা চালায়।’

সর্বাধিক পঠিত
  1. ‘ভালোবাসার দামে নিজের মানসিক শান্তি খোয়ানো ঠিক নয়’
  2. ‘শিকারী’ টিজারে জায়েদ খানের নতুন চমক
  3. ডাইনোসরের দাপট, ঢাকার সিনেমা হলে আজ ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
  4. রায়হান রাফীর ‘লায়ন’ করছেন না জিৎ
  5. অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?
  6. মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে ‘আওয়ারাপন ২’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x