Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১৪:৩৫, ২০ অক্টোবর ২০১৬
নাইস নূর
১৪:৩৫, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ১৪:৩৫, ২০ অক্টোবর ২০১৬
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

উপস্থাপনা আমার একমাত্র ধ্যানজ্ঞান : রুমানা

নাইস নূর
১৪:৩৫, ২০ অক্টোবর ২০১৬
নাইস নূর
১৪:৩৫, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ১৪:৩৫, ২০ অক্টোবর ২০১৬

এ সময়ের জনপ্রিয় মডেল-উপস্থাপকদের মধ্যে অন্যতম রুমানা আফরোজ। ২০০৩ সাল থেকে একটানা তিনি উপস্থাপনা করেই চলেছেন। দীর্ঘদিন উপস্থাপনা করার অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।

এনটিভি অনলাইন : এক যুগের বেশি সময় ধরে উপস্থাপনা করছেন। কখনো ক্লান্তিবোধ করেছেন কি?

রুমানা আফরোজ : একদম না। উপস্থাপনা আমার একমাত্র ধ্যানজ্ঞান। সুন্দরভাবে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করলে দর্শকদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি আস্থা অর্জন করা যায়। একবার আস্থা তৈরি হলে উপস্থাপকের যেকোনো তথ্য দর্শক সহজে বিশ্বাস করেন। এটা একজন উপস্থাপকের জন্য অন্য রকম আনন্দ। তাই কখনো ক্লান্তি আসেনি। ভালোবেসে উপস্থাপনা করে চলেছি।

এনটিভি অনলাইন : আপনি তো ক্যামেরার পেছনেও কাজ করছেন। এ বিষয়ে কিছু বলুন।

রুমানা আফরোজ : উপস্থাপনা করার পাশাপাশি এটিএন বাংলায় প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আমি কর্মরত আছি। ক্যামেরার পেছনে কাজের অভিজ্ঞতাও অসাধারণ। বাইরে যখন আমরা শুটিং করতে যাই, তখন দর্শকের অনেক সাড়া পাই। কীভাবে একটা অনুষ্ঠান তৈরি হয়, এটা নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই।

এনটিভি অনলাইন : আপনাকে বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা গেলেও কখনো অভিনেত্রী হিসেবে দেখা যায়নি। এখনকার অনেক উপস্থাপক অভিনয় করছেন। আপনি কি অভিনয়ের প্রস্তাব পাননি?

রুমানা আফরোজ : মডেলিং শখের বশে করেছি। আরএফএলের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়ে ভালো সাড়া পেয়েছিলাম। মোনালিসা কেয়া সোপের বিজ্ঞাপন করে বেশ আলোচিত হয়েছিলেন। মোনালিসা দেশের বাইরে যাওয়ার পর আমাকে বহুবার এই বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। আর অভিনয় কখনো আমাকে টানেনি। আমার কাছে মনে হয়, অভিনয় সহজ ব্যাপার নয়। নাটকে তো প্রতিনিয়ত অভিনয় করার প্রস্তাব পাই, এমনকি চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব অনেকেই দিয়েছিলেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় অনেকেই আমাকে ভুল বুঝেছেন।

এনটিভি অনলাইন : শুধু টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। স্টেজ অনুষ্ঠান উপস্থাপনা না করার কোনো বিশেষ কারণ আছে কি?

রুমানা আফরোজ : ভালো ভালো স্টেজ অনুষ্ঠান দেশের বাইরে বেশি হয়। তাই করা হয় না। কারণ, আমি পরিবারকে ছেড়ে বাইরে অনুষ্ঠান করতে যেতে চাই না। ঢাকায় কিছু স্টেজ শো আমি করেছি। তবে সেটা বহু আগের কথা।

এনটিভি অনলাইন : কিন্তু আপনি তো দেশের বাইরে প্রচুর ঘুরতে যান?

রুমানা আফরোজ : এটা সত্যি। তবে দেশের বাইরে আমি পরিবারসহ যাই। আর একটা কারণ আছে তা হলো, দেশের বাইরে আমার শপিং করতে ভীষণ ভালো লাগে। আমি শপিং পাগল মেয়ে, এটা আমার কাছের মানুষ সবাই জানেন। স্টেজ শো করতে গেলে কিন্তু ঘোরাফেরা কিংবা শপিং করার সময় থাকে না। মাথায় শুধু অনুষ্ঠানের চিন্তাই রাখতে হয়।

এনটিভি অনলাইন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

রুমানা আফরোজ : যত দিন বেঁচে থাকব, ভালো কিছু অনুষ্ঠান নির্মাণ করব। এ ছাড়া উপস্থাপনা চালিয়ে যাব। ক্যামেরার পেছনে কাজ করলেও কখনো নাট্য কিংবা চলচ্চিত্র নির্মাতা হওয়ার ইচ্ছে আমার নেই।

সর্বাধিক পঠিত
  1. এবার নরসিংদীতে ‘ইত্যাদি’, প্রচার ৫ জুন
  2. জ্বীন থেকে লোকজ হরর, একসঙ্গে ইউটিউবে মুক্তি পেল ১০ সিনেমা
  3. ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদ ১০ সাংস্কৃতিক সংগঠনের
  4. অপূর্ব-নিহার ‘মায়াপাখি’ নিয়ে দর্শক উচ্ছ্বাস
  5. দুই সংসারের সন্তানদের নিয়ে জেমসের ঈদ
  6. গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x