ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে যা থাকছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী সেই আয়োজনে ঈদের দিন এনটিভিতে প্রচার হবে সিনেমা, একক নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। আসুন, এক ঝলকে দেখে নিই ঈদের দিনের আয়োজনে কী কী থাকছে—
আজ রোববার (২২ মার্চ) সকাল ০৭:৩০ ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পর্ব ০২। সংলাপ: সিফাত হোসেন। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশতিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, জারা নূর, শেলী আহসান প্রমূখ। সকাল ০৮:০০ সঙ্গীতানুষ্ঠান: তারুণ্যের গান। ব্যান্ড: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: শাহরিয়ার ইসলাম।
সকাল ০৯:০০ একক নাটক: মিরাকল লাভ। রচনা: পারভেজ ইমাম। পরিচালনা: মো: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: মুশফিক আর ফারহান, স্পর্শিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু প্রমূখ। সকাল ১০:১৫ বাংলা ছায়াছবি: ডেঞ্জার জোন। পরিচালনা: বেলাল সানী। অভিনয়ে: বাপ্পী চৌধুরী, ফাল্গুনী রহমান জলি, এস কে মেহরিমা, তারেক আজিজ, নেহা প্রমূখ। দুপুর ০১:৩০ ধারাবাহিক নাটক: কুলীন সমাচার। পর্ব ০২। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার, সুমাইয়া অর্পা, সোহেল তৌফিক, সানজিদা তাসনিম, জয়রাজ, আমিরুল ইসলাম বরুণ প্রমূখ।
দুপুর ০২:২০ টেলিফিল্ম: গল্পটা থকে যায়। রচনা: দেবাশীষ চক্রবর্তী ও সুব্রত সঞ্জীব। পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: খায়রুল বাশার, সাদনিমা বিনতে নোমান, আরিফ পাপন, দিপ্তী ঘোষ, দীপা, রিয়া প্রমূখ। বিকেল ০৪:২০ বাংলা ছায়াছবি: জংলি। পরিচালনা: এম রহিম। অভিনয়ে: সিয়াম আহমেদ, শাবনম বুবলি, প্রার্থনা ফারদিন দিঘী, শহীদুজ্জামান সেলিম, অপু প্রমূখ।
সন্ধ্যা ০৬:৪০ ধারাবাহিক: পা পিছলে আলুর দম। পর্ব ০২। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমূখ। রাত ০৮:০০ একক নাটক: গরীবের সুন্দরী বউ। রচনা: আল আমিন স্বপন। পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, অন্তরা, আব্দুল্লাহ রানা, শিরিন আলম প্রমূখ। রাত ০৯:১০ একক নাটক: কতো যে আপন। রচনা ও পরিচালনা: মো: মিফতা আনান। অভিনয়ে: মুশফিক আর ফারহান, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা আক্তার মিঠু প্রমূখ। রাত ১১:০৫ একক নাটক: ছিটকিনি। রচনা: আশরাফুল চঞ্চল। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিকা আমিন, সাদিয়া আয়মান প্রমূখ। রাত ১২:২০ সঙ্গীতানুষ্ঠান: এ লগন গান শোনাবার। উপ: নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক