Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২৪, ১৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২৪, ১৩ এপ্রিল ২০২৬
আরও খবর
হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যাওয়ার পর যা ঘটল
চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
চারুকলা থেকে বের হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’
ভয়শূন্য চিত্তে রমনায় ছায়ানটের বর্ষবরণ

কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২৪, ১৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২৪, ১৩ এপ্রিল ২০২৬

ভারতের কিংবদন্তি প্লেব্যাক সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ে হৃদরোগজনিত জটিলতা ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

আজ রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি আর আমাদের মধ্যে নেই। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে আজ সকালে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানায়, কিংবদন্তি এই শিল্পী গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। শনিবার (১১ এপ্রিল) তাকে দক্ষিণ মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

আট দশকের সংগীত জীবন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে, প্রয়াত লতা মঙ্গেশকারের ছোট বোন। আট দশকব্যাপী ক্যারিয়ারে তিনি সাড়ে ১২ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। আশা ভোঁসলে বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। তিনি মীনা কুমারী, মধুবালা, জিনাত আমান থেকে শুরু করে কাজল, উর্মিলা মাতোন্দকর এবং দক্ষিণ ভারতের পদ্মিনী ও বৈজয়ন্তীমালার মতো তারকাদের জন্য কণ্ঠ দিয়েছেন।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘অভি না যাও ছোড় কার’, ‘আঁখোঁ কি মস্তি’, ‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘পিয়া তু আব তো আজা’, ‘দুনিয়া মে লোগন কো’ এবং ‘জারা সে ঝুম লু ম্যায়’।

২০২৩ সালে নিজের ৯০তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ে ‘আশা@৯০: লাইভ কনসার্টে’ পারফর্ম করেন তিনি।  ১৯৪৩ সালে মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্র ‘মাঝা বাল’-এর মাধ্যমে তার সংগীতজীবন শুরু হয়। ২০১০-এর দশকের শেষ পর্যন্তও তিনি নিয়মিত গান গেয়েছেন, যা তাকে বিশ্ব সংগীত ইতিহাসের দীর্ঘতম সময় পারফর্ম করা শিল্পীদের একজন করে তুলেছে।

ব্যক্তিজীবন

লতা মঙ্গেশকার ও আশা ভোঁসলের সবচেয়ে ছোট বোন হলেন উষা মঙ্গেশকার। মাঙ্গেশকার পরিবারে জন্ম নেওয়া এই বোনেরা ছিলেন পণ্ডিত দীনানাথ মঙ্গেশকার ও শেভান্তি মাঙ্গেশকারের সন্তান। তাদের পাঁচ সন্তান- লতা, মীনা, আশা, উষা ও হৃদয়নাথ।

১৬ বছর বয়সে আশা ভোঁসলে তার ব্যক্তিগত সচিব গণপতরাও ভোঁসলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। তাদের তিনটি সন্তান হলেও এই দাম্পত্য জীবন টেকেনি। প্রথম স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগে ১৯৬০ সালে তিনি আলাদা হয়ে যান।

এর প্রায় ২০ বছর পর তিনি বিখ্যাত সুরকার রাহুল দেব বর্মণকে বিয়ে করেন। এই জুটি ভারতীয় সংগীত জগতে এক অনন্য শিল্পী-দম্পতি হিসেবে পরিচিত ছিল। তাদের কোনো সন্তান ছিল না।

আশা ভোঁসলের জীবনে ব্যক্তিগত শোকও কম ছিল না। তার মেয়ে বর্ষা ২০১২ সালে আত্মহত্যা করেন এবং বড় ছেলে হেমন্ত ২০১৫ সালে ক্যানসারে মারা যান। তার তিন সন্তানের মধ্যে বর্তমানে কেবল ছোট ছেলে আনন্দই জীবিত আছেন।

ভিডিও সংবাদ সংগীত শিল্পী আশা ভোসলে

সংশ্লিষ্ট সংবাদ: ভিডিও সংবাদ

০২ এপ্রিল ২০২৬
ধানমণ্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ ২০২৬
 সিদ্ধিরগঞ্জের তিন ভূমি কর্মকর্তাকে বদলি
২৩ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি বিস্তারিত দেখার পর প্রতিক্রিয়া জানানো হবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম’
  2. ফ্রুটফিল নিবেদিত এনটিভিতে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠিত
  3. দর্শকের আস্থা ধরে রাখাই এখন লক্ষ্য : তৌসিফ
  4. ফ্রুটফিল নিবেদিত বর্ণিল আয়োজনে এনটিভিতে চলছে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’
  5. নজর কাড়ছে ‘প্রিয় নামে ডেকো’
  6. মস্কো উৎসবে আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x