ফ্রুটফিল নিবেদিত এনটিভিতে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠিত
পহেলা বৈশাখ উপলক্ষে বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির তেজগাঁও স্টুডিওতে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠিত।
ফ্রুটফিল নিবেদিত ও স্বপ্নধারার সহযোগিতায় আজ সকালে পঞ্চ কবির গান ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে কণ্ঠ দেন সংগীতশিল্পী আজিজুর রহমান তুহিন, শিমু দে ও বিজন মিস্ত্রি এবং আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন ফারহানা তৃনা।
এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত লোকগান ও লোকগানের ব্যান্ড পরিবেশিত হয়। এই পর্বে গান করেন আকাশ মাহমুদ ও মহুয়া মুনা। অনুষ্ঠানের এই প্রথম দুই পর্বের সঞ্চালনা করেন নাহিদা আফরোজ সুমি।
দুপুর ১২টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আধুনিক ও মডার্ন ফোক গান করেন শিল্পী কিশোর, প্রিয়াঙ্কা বিশ্বাস ও অপু আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইশা খান। বিরতির পর দুপুর ২টা ২৫ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত একই ঘরানার গানে দর্শক মাতান নোলক বাবু, লায়লা ও সানজিদা রিমি।
উৎসবের সমাপনী পর্বে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে মৌসুমী মৌ-এর উপস্থাপনায় পারফর্ম করেন জনপ্রিয় ব্যান্ড আনিকা এন্ড রকার্স। অনুষ্ঠানটি সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেষ হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করেন জাহাঙ্গীর চৌধুরী, মো. নুরুজ্জামান ও কাজী মো. মোস্তফা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন, পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ। এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী।
এতে আরও উপস্থিত ছিলেন-বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, প্রধান বার্তা সম্পাদক (সিএনই) ফখরুল আলম খান, চিফ রিপোর্টার শফিক শাহিন, এনটিভির অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান টিটু, সিনিয়র এক্সিকিউটিভ নাজমুল হোসেন নেহালসহ এনটিভি পরিবারের অন্যান্য সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক