Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১২:৪২, ১২ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১২:৪২, ১২ জুন ২০২৬
আরও খবর
‘১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু’
মেহজাবীনের জন্মদিনে রাজীব বললেন, ‘তুমি আমার জ্বলজ্বলে তারা’
তবে কি প্রেমের কথা স্বীকার করে নিলেন রাজীব-মেহজাবীন
টেলিফিল্ম থেকে বিজ্ঞাপন, মাঝে শুভ-আদনানের ১২ বছর

প্রথম সিনেমার ঘোষণা, প্রেমের গল্পে বাজি ধরছেন আদনান আল রাজীব

বিনোদন ডেস্ক
১২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১২:৪২, ১২ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১২:৪২, ১২ জুন ২০২৬
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের তুমুল জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রূপালি পর্দায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত বিজ্ঞাপন ও নাটক উপহার দিলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন এই নির্মাতা।

আজ শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে ফেসবুকে পোস্টে আদনান আল রাজীব লেখেন, ‘‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো।’’

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই আর অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

সিনেমাটির গল্প তৈরি করার পেছনে তার দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার গভীরতার কথা উল্লেখ করে এই নির্মাতা লেখেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি।’

সেই কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে জানিয়ে আদনান রাজীব লিখেছেন, ‘কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

নির্মাতার এই ঘোষণার পর থেকেই বিনোদন অঙ্গনের সহকর্মী এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। 

প্রসঙ্গত, গত বছর বিখ্যাত কান উৎসবে ইতিহাস গড়েছিল আদনান আল রাজীবের ‘আলী’। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে উৎসবে স্বর্ণপামের লড়াইয়ে সামিল হয়েছিল, জিতে নিয়েছিল স্পেশাল মেনশন। এরপর আরও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, জিতেছে পুরস্কারও।

আদনান আল রাজীব

সংশ্লিষ্ট সংবাদ: আদনান আল রাজীব

২৬ ফেব্রুয়ারি ২০২৫
‘১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু’
সর্বাধিক পঠিত
  1. ‘বউ খুশি তো জীবন সুখী!’ বউয়ের মন রাখতে আর্জেন্টিনার ডেরায় ব্রাজিলের সাইফ
  2. মেসি-উন্মাদনায় দুই বোন মেহজাবীন ও মালাইকা!
  3. আর্জেন্টিনার পতাকা হাতে মন্দিরা, ছবি নেট দুনিয়ায় ভাইরাল 
  4. সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন মিম, সামনে ‘লাইফলাইন’
  5. কেন টিকল না আমির খানের আগের দুটি বিয়ে?
  6. আইস্ক্রিনেই বিশ্বকাপের সব ম্যাচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x