গৌরবের ২৪ বছরে এনটিভিতে দিনব্যাপী বর্ণিল আয়োজন
২৩ বছরের সফল পথচলা শেষে গৌরবের ২৪ বছরে পা রাখছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ৩ জুলাই, শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শকদের জন্য দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেলটি।
প্রযুক্তি আর দর্শকের ভালোবাসার মেলবন্ধনে সাজানো এই বর্ণিল আয়োজনে থাকছে প্রবাস জীবনের গল্প, সরাসরি সম্প্রচারিত সংগীত, শিশু-কিশোরদের পরিবেশনা, বিশেষ ইসলামী অনুষ্ঠান, মননশীল আলোচনা এবং তারকাদের জমজমাট অংশগ্রহণ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির পর্দায় যা থাকছে–
প্রবাসে এনটিভি ও গৌরবের ২৪ : শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে প্রচার শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান ‘প্রবাসে এনটিভি ও গৌরবের ২৪’। প্রযোজনা করেছেন গৌতম মণ্ডল।
জন্মদিনে গানে গানে এনটিভি : সকাল ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘জন্মদিনে গানে গানে এনটিভি’। নাহিদা আফরোজ সুমীর উপস্থাপনায় এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী লুইপা ও সাব্বির। প্রযোজনায় মোহাম্মদ নূরুজ্জামান।
অর্জনে অগ্রগতিতে এনটিভি: সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অর্জনে অগ্রগতিতে এনটিভি’। প্রযোজনায় জাহাঙ্গীর চৌধুরী, ফয়জুল কবির রিয়েল ও সৈয়দ আহসান কবির।
আজ আমাদের আনন্দের দিন: দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ আমাদের আনন্দের দিন’। প্রযোজনায় কাজী মোহাম্মদ মোস্তফা।
আনন্দ আলোয়: দুপুর ১টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ ইসলামী অনুষ্ঠান ‘আনন্দ আলোয়’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জয়নুল আবেদীন আজাদ। বিশেষ এই আয়োজনে অংশ নিয়েছেন কবি জাকির আবু জাফর, শরীফ বায়জীদ মাহমুদ, মাহসিনা মমতাজ, ড. মীর মঞ্জুর মাহমুদ, ডা. মশিউর রহমান ও ক্বারী জহিরুল ইসলাম।
গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ: দুপুর আড়াইটায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন গীতি আরা নাসরিন, মাহমুদুর রহমান, আব্দুল হাই শিকদার, শাহীদুজ্জামান সেলিম ও আশরাফ কায়সার। প্রযোজনায় খন্দকার সাইফুল ইসলাম পল্লব।
কেক কাটার বিশেষ অনুষ্ঠান: বিকেল ৫টা ২৫ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আনন্দঘন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে এনটিভির কারওয়ান বাজারের প্রধান কার্যালয় থেকে। প্রযোজনায় জাহাঙ্গীর চৌধুরী।
সোনালী সন্ধ্যা: সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে মালয়েশিয়ায় ধারণ করা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার যৌথ উপস্থাপনায় বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, জেফার, চিত্রনায়িকা পূজা চেরী ও তমা মির্জাসহ জনপ্রিয় তারাকারা।
সেলিব্রেটিদের শুভেচ্ছা: রাত ৯টায় প্রচারিত হবে এনটিভির জন্মদিনে বিশেষ আয়োজন ‘সেলিব্রেটিদের শুভেচ্ছা’।
আনন্দ আড্ডা: রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনায় মৌসুমী মৌ। বিশেষ এই অনুষ্ঠানের অতিথি অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। প্রযোজনায় জাহাঙ্গীর চৌধুরী।
গান হোক উৎসব আয়োজনে: রাত ১১টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের একক সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনায় মোহাম্মদ নূরুজ্জামান।

বিনোদন ডেস্ক