Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১১:১০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৪, ০৩ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১১:১০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৪, ০৩ জুলাই ২০২৬
আরও খবর
‘লাভ স্টোরি’ এবার বাস্তবে, ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন টেইলর সুইফট
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
জন্মদিনে তারকাদের ভালোবাসায় সিক্ত এনটিভি
গৌরবের ২৪ বছরে এনটিভিতে দিনব্যাপী বর্ণিল আয়োজন

উৎসবমুখর পরিবেশে শিল্পী সমিতির নির্বাচন চলছে

বিনোদন ডেস্ক
১১:১০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৪, ০৩ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১১:১০, ০৩ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৪, ০৩ জুলাই ২০২৬
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা ১টা থেকে এক ঘণ্টা নামাজের বিরতি থাকবে।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে এফডিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে প্রাঙ্গণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। তাদের সঙ্গে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ।

এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান। অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন লড়ছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।

প্রসঙ্গত, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচনে অংশ নেননি। ফলে নতুন নেতৃত্বের হাতেই দায়িত্ব যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির।

বিনোদন এফডিসি নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

০৪ জুলাই ২০২৬
‘লাভ স্টোরি’ এবার বাস্তবে, ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন টেইলর সুইফট
০৪ জুলাই ২০২৬
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী
০৩ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর
  2. কাল আমিরের তৃতীয় বিয়ে, থাকবে ১৫০ অতিথি
  3. নাম-গল্প পরিবর্তনের পরও সেন্সরে মিলছে না সালমানের সিনেমার
  4. ‘কাজল চোখের মেয়ে’তে জোভান-তটিনী
  5. ‘লাভ স্টোরি’ এবার বাস্তবে, ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন টেইলর সুইফট
  6. চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x