Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১০:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৬, ০৭ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১০:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৬, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
৫৯ বছরেও বাজিমাত, সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া
মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা
শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ আজ সন্ধ্যায়
মেসিদের জয় গ্যালারিতে বসে উদযাপন করলেন নাঈম-নাদিয়া

তানিয়া ও মৌসুমীর অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’, শুটিং শুরু আগামী মাসে

বিনোদন ডেস্ক
১০:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৬, ০৭ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১০:৪০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৬, ০৭ জুলাই ২০২৬

২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। সেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটির নির্মাতা সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা রায়হান খান। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দিয়ে নির্মাতা জানিয়েছিলেন, প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। মুক্তি দিতে চান ২০২৬ সালের কোনো এক ঈদে।

২০২৬ সালের দুই ঈদ পার হলেও এখনো শেষ হয়নি সিনেমাটির শুটিং কিংবা পাওয়া যায়নি ট্রাইব্যুনাল সিনেমার কোনো আপডেট। একদিকে বাজেট-সংক্রান্ত জটিলতা, অন্যদিকে সিনেমার দুই গুরুত্বপূর্ণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের ব্যক্তিগত পরিস্থিতির কারণে থমকে যায় শুটিং।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর জানান তানিয়া বৃষ্টি। ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে দু‘বার অস্ত্রোপচার হয়েছে তাঁর। প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় অস্ত্রোপচারের।

অন্যদিকে, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একই অনুষ্ঠানে তিনি নিজের দ্বিতীয় বিয়ের খবরও জানান।

এমন পরিস্থিতিতে ‘ট্রাইব্যুনাল’-এর ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্মাতা রায়হান খান। তিনি জানান, আগামী মাসে শুরু করতে চান ট্রাইব্যুনালের বাকি অংশের শুটিং। তানিয়া ও মৌসুমীকে নিয়েই সাজাচ্ছেন পরিকল্পনা। তাঁরা শুটিংয়ে সময় দিতে পারলে তাঁদের নিয়েই চলবে শুটিং। তাঁরা শারীরিকভাবে ফিট না থাকলে তাঁদের অংশের শুটিং পরে করা হবে।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে নির্মাতা রায়হান খান বলেন, ‘ট্রাইব্যুনাল একটি ইনডিপেনডেন্ট সিনেমা। যেহেতু এ ধরনের সিনেমায় নির্দিষ্ট প্রযোজক থাকেন না, তাই অনেক সময় বাজেট-সংক্রান্ত ইস্যু তৈরি হয়। এ ক্ষেত্রেও তেমনটা হয়েছে। এ ছাড়া তানিয়া বৃষ্টি অসুস্থতার কারণে শুটিং শেষ করা যায়নি। আগামী মাসে বাকি থাকা কাজ শুরুর ইচ্ছা আছে।’

তানিয়া বৃষ্টির অসুস্থতা ও মৌসুমী হামিদের মা হওয়ার প্রসঙ্গ তুলতেই নির্মাতা জানান, দুই অভিনেত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ আছে। শারীরিকভাবে ফিট থাকলেই তাঁরা ক্যামেরার সামনে দাঁড়াবেন । 

রায়হান খান বলেন, ‘তানিয়া বৃষ্টির খুব কম কাজ বাকি। একদিন শুটিং করলেই ওর অংশের কাজ শেষ হবে। মৌসুমী হামিদেরও তাই। তানিয়াকে এখন একটু স্ট্যাবল লাগছে। আল্লাহর রহমতে এখন যেমন আছে, তেমন থাকলেও ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে। আর মৌসুমীর রয়েছে কোর্টরুমের অল্প কিছু দৃশ্য। সেখানে ওর সমস্যা হওয়ার কথা নয় এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও বোঝা যাবে না। তবে তারা যদি স্বচ্ছন্দবোধ না করে, তাহলে আমরা অপেক্ষা করব। তাদের ছাড়া যে কাজ বাকি আছে, সেগুলো আগামী মাসে শেষ করে ফেলতে চাই। পরে ওদের দুজনের অংশ প্যাচওয়ার্ক হিসেবে করে ফেলব।’

রায়হান খান আরও বলেন, ‘তানিয়ার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। ওকে বলেছি, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যদি মনে হয়, সে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো অবস্থায় আছে, তাহলেই সর্বোচ্চ নিরাপত্তা ও যত্নের মধ্য দিয়ে শুটিং করব। তা না হলে প্যাচওয়ার্ক হিসেবে পরে করব। কোনো ঝুঁকি নেওয়া যাবে না।’

‘ট্রাইব্যুনাল’ সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, সাবেরী আলম, মিলন ভট্টাচার্য ও শাহেদ আলীসহ প্রমুখ। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

বিনোদন ঢালিউড ট্রাইব্যুনাল

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

০৯ জুলাই ২০২৬
৫৯ বছরেও বাজিমাত, সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া
০৯ জুলাই ২০২৬
মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
০৮ জুলাই ২০২৬
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিল্পী সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
  2. বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা
  3. শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ আজ সন্ধ্যায়
  4. মেসিদের জয় গ্যালারিতে বসে উদযাপন করলেন নাঈম-নাদিয়া
  5. মেসি ম্যাজিকেই বাজিমাত, উচ্ছ্বাসে মেতেছে শোবিজ তারকারা
  6. সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x