Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন প্রতিবেদক
১৫:০০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১০, ২৯ জুলাই ২০২৬
বিনোদন প্রতিবেদক
১৫:০০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১০, ২৯ জুলাই ২০২৬
আরও খবর
শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা মান্দানা, দেড় মাস বিশ্রামের নির্দেশ চিকিৎসকদের
পুরস্কার জিতে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানালেন বুবলী
লন্ডনে দীর্ঘ লড়াই শেষে দেশের পথে ইলিয়াস কাঞ্চন
বিবাহবার্ষিকীতে মৌসুমীকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল

শত মিলিয়নের মুকুটে ধ্রুবর ‘যে পাখি ঘর বোঝে না’

বিনোদন প্রতিবেদক
১৫:০০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১০, ২৯ জুলাই ২০২৬
বিনোদন প্রতিবেদক
১৫:০০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ১৫:১০, ২৯ জুলাই ২০২৬

সময় অনেক কিছুকেই পুরোনো করে দেয়। কিন্তু কিছু সুর সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী ঠিকানা গড়ে নেয়। ‘যে পাখি ঘর বোঝেনা’ ঠিক তেমনই একটি গান।  শ্রোতাদের ভালোবাসা সঙ্গী করে ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করল ধ্রুব গুহর জনপ্রিয় এই গান। শ্রোতাদের ভালোবাসায় থাকা গানটির এই অর্জনকে বাংলা গানের ডিজিটাল ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। সময়ের ব্যবধানে গানটির আবেদন একটুও কমেনি। বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে আপন করে নিয়েছেন। ধারাবাহিকভাবে দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেয়ে অবশেষে ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে জায়গা করে নিল ‘যে পাখি ঘর বোঝেনা’।

গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগঘন কথামালা, হৃদয়ছোঁয়া সুর এবং ধ্রুব গুহর অনন্য কণ্ঠের মেলবন্ধন গানটিকে সময়ের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। গল্পনির্ভর নির্মাণশৈলী ও নান্দনিক চিত্রায়ণের কারণে ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

১০০ মিলিয়ন ভিউয়ের এই অর্জন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। এই ভালোবাসার জন্য আমি দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, ‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।’

বাংলা গানের ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গান এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনে যেমন নতুন এক পালক যোগ করল, তেমনি সমসাময়িক বাংলা গানের বৈশ্বিক ডিজিটাল উপস্থিতিকেও আরও সমৃদ্ধ করল।

এক দশক পরও কোটি কোটি মানুষের প্লেলিস্টে জায়গা ধরে রাখা ‘যে পাখি ঘর বোঝেনা’ আবারও প্রমাণ করল, ভালো গান কখনো পুরোনো হয় না বরং সময়ের সঙ্গে তার আবেদন আরও গভীর হয়।

বিনোদন সংগীত যে পাখি ঘর বোঝেনা

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

০৩ আগস্ট ২০২৬
শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী রাশমিকা মান্দানা, দেড় মাস বিশ্রামের নির্দেশ চিকিৎসকদের
০৩ আগস্ট ২০২৬
পুরস্কার জিতে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানালেন বুবলী
০৩ আগস্ট ২০২৬
লন্ডনে দীর্ঘ লড়াই শেষে দেশের পথে ইলিয়াস কাঞ্চন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. একদিনে বন্ধ ২ হল, কমেই চলেছে দেশের সিনেমা হল
  2. ফিরছেন আমিন খান, ‘গুলশানের চামেলি’তে অভিষেক মধুমিতার
  3. বিবাহবার্ষিকীতে মৌসুমীকে নিয়ে কী লিখলেন ওমর সানী?
  4. ছোট পর্দায় ফিরছেন ইধিকা পাল
  5. গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মঞ্চস্থ হলো নাটক ‘রক্তাক্ত জুলাই’
  6. ‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন চিত্রনায়ক জয় চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x