Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
বিনোদন ডেস্ক
১৭:১০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৪, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:১০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৪, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে: মোশাররফ করিম
প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের বরবাদসহ আরও তিন সিনেমা
কলকাতায় ‘হেনস্তা’ ইস্যুতে মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’
এবার নতুন রূপে মোশাররফ করিম
ডালাস উৎসবে মোশাররফ-জুঁই’র ‘আবর্ত’

ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, মোশাররফ করিমের সংসারে এবার কী ঘটবে?

বিনোদন ডেস্ক
১৭:১০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৪, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:১০, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:১৪, ৩১ আগস্ট ২০২৬
সিরিজটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

এক ট্রাকচালক, আট বিয়ে আর আট সংসার—এমন ব্যতিক্রমী গল্প নিয়ে দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল মোশাররফ করিম অভিনীত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এবার সেই আলোচিত গল্পের দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আসছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’।

নতুন কিস্তিতে অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে পরিচালনায় থাকছেন তার স্ত্রী মুশফিকা মাসুদ। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই। তবে সিক্যুয়েলের গল্প কিংবা চরিত্রের গতিপথ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

‘বোহেমিয়ান ঘোড়া’য় মোশাররফ করিমকে দেখা গিয়েছিল ট্রাকচালক আব্বাসের চরিত্রে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাক নিয়ে ছুটে বেড়ানোই তার কাজ। কিন্তু আব্বাসের জীবনের আসল চমক ছিল অন্য জায়গায়—যেখানেই যান, সেখানেই বিয়ে করেন তিনি।

এভাবেই গোপনে একে একে আটটি বিয়ে করে ফেলেন আব্বাস। দেশের বিভিন্ন শহরে গড়ে ওঠে তার আট সংসার। আর সেই আট সংসারকে গোপন রাখতে গিয়ে একের পর এক তৈরি হয় হাস্যরস, জটিলতা ও বিপত্তি। এসব নিয়েই এগিয়েছিল সিরিজটির গল্প।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। মুক্তির পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে সিরিজটি। একই সঙ্গে নির্মাতা হিসেবেও নতুন করে আলোচনায় আসেন অমিতাভ রেজা।

এবার সেই জনপ্রিয় গল্পের দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরছেন তিনি। এর আগে অমিতাভ জানিয়েছিলেন, দ্বিতীয় কিস্তিতে প্রথম পর্বের অনেক অভিনয়শিল্পীকেই দেখা যাবে। পাশাপাশি যুক্ত হবেন নতুন মুখ। বর্তমানে অভিনয়শিল্পীদের শিডিউল নিয়ে কাজ চলছে। আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে শুটিং।

অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদের যৌথ নির্মাণের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। এর আগে বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন তারা। এবার ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর পাশাপাশি আরও দুটি সিনেমা যৌথভাবে নির্মাণের পরিকল্পনাও করেছেন এই দম্পতি। তবে সিনেমা দুটির গল্প ও অভিনয়শিল্পীদের বিষয়ে আপাতত কোনো তথ্য প্রকাশ করতে চাইছেন না তারা। জানা গেছে, আগামী বছর সিনেমা দুটির নির্মাণকাজ শুরু হতে পারে।

স্ত্রীর সঙ্গে যৌথভাবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘সবচেয়ে বড় সুবিধা হলো, দুটি আলাদা মনন ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হচ্ছে। মুশফিকার কাছ থেকে আমি নতুন ভাবনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পাই, যা আমার চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করে। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কাজ করার অভিজ্ঞতা এবং এখানকার বাস্তবতা সম্পর্কে আমার যে ধারণা, সেটি মুশফিকার কাজে সহায়ক। এই পারস্পরিক আদান-প্রদানই আমাদের একসঙ্গে কাজ করার মূল শক্তি।’

‘বোহেমিয়ান ঘোড়া’য় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন রোবায়না রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন।

তবে দ্বিতীয় কিস্তিতে এই আটজনের মধ্যে কারা ফিরছেন, আর কারা নতুন করে যুক্ত হচ্ছেন—সেটিই এখন দর্শকের আগ্রহের কেন্দ্রে। সবচেয়ে বড় প্রশ্ন, আব্বাসের আট সংসারের গল্প এবার কোন নতুন মোড় নেয়?

মোশাররফ করিম
০৫ জুন ২০২৫
ঈদের আনন্দ বাড়াবে মোশাররফ করিমের এই সিরিজ
২৯ মে ২০২৫
মোশাররফের ‘জামাই বেশি বুঝে’ আর তৌসিফের ‘চিড়িয়াঘর’
০৫ মে ২০২৫
এমন মোশাররফ করিমকে দেখে অবাক সবাই!
১০ এপ্রিল ২০২৫
এপ্রিলেই মুক্তি পাবে মোশাররফের আরেক সিনেমা, শেষ করেছেন আরও এক সিনেমার শুটিং
১১ মার্চ ২০২৫
পরিচালককে অপহরণ করে ঈদের সিনেমার ঘোষণা দিলেন মোশাররফ করিম
১১ সেপ্টেম্বর ২০২৪
‘মির্জা’ হয়ে আসছেন মোশাররফ করিম, নায়িকা পারশা
০১ আগস্ট ২০২৪
হাইপারটেনশনের রোগী হয়ে গেছি : কোটা আন্দোলন ইস্যুতে মোশাররফ করিম 
১৫ জানুয়ারি ২০২৪
মোশাররফ করিম জানালেন, ‘হুব্বা’ বাংলাদেশের দর্শক কেন দেখবেন?
১০ জানুয়ারি ২০২৪
জানুয়ারিতে ‘হুব্বা’, ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘বিলডাকিনি’
১২ আগস্ট ২০২৩
‘হুব্বা’র টিজারে ‘গ্যাংস্টার’ রূপে মোশাররফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আলোচনায় ‘ফিরে আসার গল্প’
  2. বক্স অফিসে ঝড় তুলছে ‘দৃশ্যম ৩’, ৭ দিনেই ৩৮৩ কোটি আয়
  3. প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর, শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়
  4. পর্দার ফাটাকেষ্ট মিঠুন এবার সত্যিই সরকারের উপদেষ্টা
  5. মৃত্যুর আড়াই ঘণ্টা আগে মেসেজ পাঠিয়েছেন নানা পাটেকর, কিন্তু বন্ধু দেখেন দেরিতে...
  6. বিয়ের পর কেমন আছেন আরিফিন শুভ-কেয়া পায়েল? জানা যাচ্ছে ‘হ্যাপিলি ম্যারিডে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x