গীতি আলেখ্য ‘যশোর রোড’এ উঠে এল মুক্তিযুদ্ধের শরণার্থী জীবনের মানবেতর চিত্র
নরসিংদীর নাট্যদল ‘বাঁধনহারা’ গত শুক্রবার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ করেছে গীতি আলেখ্য ‘যশোর রোড’। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে নির্মিত এই পরিবেশনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন ও মানবিক বিপর্যয়ের স্মৃতি ফুটিয়ে তোলে।
‘২৭ ধানমন্ডি গাই বাংলার গান পর্ষদ’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফজলুল কবীর তুহিন। এ সময় তৎকালীন মার্কিন সরকারের বিরোধিতার বিপরীতে মার্কিন জনগণের বন্ধুত্বের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে শরণার্থী শিবিরের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী ও সত্যজিৎ মজুমদার। এছাড়া বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারোয়ার আলী এবং সাবেক ডাকসু জিএস মাহবুব জামান। আয়োজনের মূল আকর্ষণ ছিল বেলায়েত হোসেনের ইংরেজিতে এবং রেজিনা ওয়ালী লীনার বাংলায় অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতাটির আবৃত্তি করেন।

বিনোদন ডেস্ক