সম্পর্ক টিকিয়ে রাখতে দিনে কতবার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা?
বিয়ের পর ভালোবাসা কি শুধুই অভ্যাসে পরিণত হয়, নাকি প্রতিদিনের ছোট ছোট প্রকাশেই বেঁচে থাকে সম্পর্ক? এই প্রশ্নের উত্তরে জনপ্রিয় দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা মনে করেন, সম্পর্ক যত পুরনোই হোক, ভালোবাসার প্রকাশ থামিয়ে দেওয়া উচিত নয়। সম্প্রতি প্রখর গুপ্তর পডকাস্টে একসঙ্গে হাজির হয়ে দাম্পত্য ও ভালোবাসা নিয়ে এমনটাই খোলামেলা আলোচনা করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
পডকাস্টে বিজয় মজার ছলে ফাঁস করেন, রাশমিকা তাকে দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। শুধু তাই নয়, নিজের অনুভূতি মুখে প্রকাশ করার জন্য বিজয়কেও নিয়মিত মনে করিয়ে দেন তিনি।
বিজয়ের মতে, আগে তাঁর ধারণা ছিল সঙ্গী যখন জানেই যে তাঁকে ভালোবাসা হয়, তবে বারবার তা মুখে বলার কী প্রয়োজন? কিন্তু রাশমিকা তাঁকে বুঝিয়ে দিয়েছেন, অনুভূতি মনে থাকার পাশাপাশি তা প্রকাশ করাও সমান জরুরি। কারণ, প্রতিদিনের ব্যস্ততায় মানুষ অনেক সময়ই সম্পর্কের সবচেয়ে সহজ অথচ সুন্দর বিষয়গুলোই ভুলে যান। তাই দীর্ঘস্থায়ী ও মধুর সম্পর্কের জন্য ভালোবাসার নিয়মিত চর্চা খুব দরকার।
বিয়ের পর ভালোবাসা কি একটু একটু করে অভ্যাসে পরিণত হয়? নাকি সময় যতই গড়াক, সম্পর্ককে বাঁচিয়ে রাখতে প্রতিদিনই প্রয়োজন ছোট ছোট ভালোবাসার প্রকাশ? রাশমিকা মান্দানা মনে করেন, দ্বিতীয়টাই সত্যি। আর সেই কারণেই নাকি স্বামী বিজয় দেবেরাকোন্ডাকে দিনে অসংখ্যবার ‘আই লাভ ইউ’ বলেন তিনি। শুধু নিজেই বলেন না, বিজয়কেও বারবার নিজের অনুভূতি প্রকাশ করতে মনে করিয়ে দেন রাশমিকা।

বিনোদন ডেস্ক