Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৩:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫২, ১৪ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫২, ১৪ অক্টোবর ২০২৬
আরও খবর
কেন রাশমিকাকে রোবটের সঙ্গে তুলনা করলেন বিজয়?
৯১ বছরের বাবাকে নিয়ে কী লিখলেন সালমান?
ইকরার কাছে কেন ক্ষমা চাইলেন জাহের আলভী?
মেহজাবীনের প্রশ্ন, ‘সম্মান করতে পরিবারের সদস্য হতে হবে কেন?’
দেড় কোটি ফলোয়ার, অথচ ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া রাইয়ের হৃদয়ে ‘একমাত্র’ কে?

মৌসুমীকে নিয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলনে আসছেন ওমর সানী

বিনোদন ডেস্ক
১৩:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫২, ১৪ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৫২, ১৪ অক্টোবর ২০২৬
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি অভিযোগ ওঠে, মা মৌসুমীর সম্পত্তি কৌশলে নিজের নামে লিখিয়ে নিয়ে তাঁকে যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলে ফারদিন এহেসান স্বাধীন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। এবার মাকে নিয়ে এমন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ফারদিন। সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ফারদিন।

ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন, আর মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন এই অভিনেতা। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট বলে উল্লেখ করেন তিনি।

তবে ওমর সানীর বক্তব্যের পরও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে একই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার এসব কনটেন্টের বিরুদ্ধে সরব হয়েছেন ফারদিন। আজ বুধবার নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার সময় দিয়েছেন তিনি। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই তারকাপুত্র।

ফেসবুক পোস্টে ফারদিন লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’

ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা গেছে। তার অভিযোগ, এসব পেজে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

এদিকে ছেলের পোস্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। এতে মাকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি অভিনেতার সমর্থনও স্পষ্ট হয়েছে।

এ ঘটনার মধ্যেই আজ বুধবার (১৪ অক্টোবর) নতুন একটি ঘোষণা দিয়েছেন ওমর সানী। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মিথ্যাচারের বিরুদ্ধে আজকে (বুধবার) বিকেল সাড়ে ৪টায় আমার সাংবাদিক সম্মেলন। স্থান শিল্পী সমিতি (বিএফডিসি)। বিনোদন সাংবাদিকরা সবাই আসবেন।’

আজ বুধবার সবশেষ পোস্টে ওমর সানী লিখেছেন, মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমার সাংবাদিক সম্মেলন, বিকেল সাড়ে ৪টায়। স্থান শিল্পী সমিতি (বিএফডিসি)। বিনোদন সাংবাদিক  সবাই আসবেন।

মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব খবরের পরিপ্রেক্ষিতে ফারদিনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি ওমর সানীর সংবাদ সম্মেলনের ঘোষণায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সংশ্লিষ্ট পেজগুলো তার দেওয়া সময়সীমার মধ্যে কনটেন্ট সরিয়ে নেয় কি না, নাকি বিষয়টি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।

বিনোদন ওমর সানী মৌসুমী

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১৫ অক্টোবর ২০২৬
কেন রাশমিকাকে রোবটের সঙ্গে তুলনা করলেন বিজয়?
১৫ অক্টোবর ২০২৬
৯১ বছরের বাবাকে নিয়ে কী লিখলেন সালমান?
১৫ অক্টোবর ২০২৬
ইকরার কাছে কেন ক্ষমা চাইলেন জাহের আলভী?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইকরার কাছে কেন ক্ষমা চাইলেন জাহের আলভী?
  2. মেহজাবীনের প্রশ্ন, ‘সম্মান করতে পরিবারের সদস্য হতে হবে কেন?’
  3. গৌতম ঘোষালের কথা ও সুরে শিল্পী ঐশিকা নদীর নতুন গান
  4. ‘পোস্ট সরান, নয়তো মামলা’, কাদের শেষ সতর্কবার্তা দিলেন ওমর সানী?
  5. ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
  6. বাজেট ১১০ কোটি, আয় ছাড়িয়েছে ৫০০ কোটি : অজয় নিয়েছেন কত?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x